somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুণীজনদের আড্ডাস্থল সেই 'বিউটি বোর্ডিং'

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আড্ডা বাঙালির এক প্রাণের বস্তু। আর এই প্রাণের বস্তুকে লালন করার জন্যে চাই উত্তম এক আড্ডাস্থল। এমনই এক প্রাণবন্ত আড্ডাস্থল ছিল পুরান ঢাকার ‘বিউটি বোর্ডিং’। এখানে বসেই আড্ডায় মেতে উঠতেন কবি শামসুর রাহমান, আহমেদ ছফা, জহির রায়হান, আখতারুজ্জামান ইলিয়াস, সৈয়দ শামসুল হক, শহীদ কাদরী, নির্মলেন্দু গুণ, বেলাল চৌধুরী, জুয়েল আইচ প্রমুখ গুণীজনেরা। এখানে বসেই চলচিত্র পরিচালক আব্দুল জব্বার খান লিখেছিলেন প্রথম বাংলা চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর স্ক্রিপ্ট। তাছাড়া আরও জানা যায়, দেশ ভাগের আগে এখানে পা রেখেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস ও পল্লীকবি জসীমউদ্দীনও।











বাংলাবাজার এলাকার ১নং শ্রীশদাস লেনে দাড়িয়ে থাকা প্রাচীন এই বাড়িটি ছিল স্থানীয় এক জমিদারের। ১৯৪৭ সালে দেশ ভাগ হবার পর বাড়িটি ভাড়া নেন নলিনী মোহন সাহা ও প্রহ্লাদ চন্দ্র সাহা নামের দুই ভাই। নলিনী মোহন সাহার বড় মেয়ের নাম বিউটি। মূলত তার নামেই গড়ে তুলা হয় এই বিউটি বোর্ডিং। এক পর্যায়ে সেই বাড়িটি তারা পুরোপুরি কিনে নেয় এবং বেশ রমরমা ভাবেই তাদের বোর্ডিং ও ক্যাফেটেরিয়া ব্যবসায় চালাতে থাকে। এদিকে বাংলাবাজার হয়ে ওঠে মুদ্রণ ও প্রকাশনার অন্যতম কেন্দ্রস্থল। তাই ভিড় বাড়তে থাকে বিভিন্ন শিল্পী, কবি-সাহিত্যিকদের। তবে ১৯৭১ সালে বিউটি বোর্ডিংয়ে পাকিস্তানি আর্মিদের হাতে নিহত হন এর অন্যতম মালিক প্রহ্লাদ চন্দ্র সাহাসহ ১৭ জন। সেই সময় প্রদাহ চন্দ্রের পরিবার জীবন বাঁচাতে চলে যান ভারতে। দেশ স্বাধীন হবার পর প্রদাহ চন্দ্রের স্ত্রী শ্রমতী প্রতিভা সাহা দুই ছেলে সমর সাহা ও তারক সাহাকে নিয়ে বিউটি বোর্ডিং আবার চালু করেন। বর্তমানে এটি দেখভাল করছেন তারক সাহা।





আগের মত সেই আড্ডা এখন আর নেই। নেই সেই ক্যাফেটেরিয়াও। আছে শুধু বোর্ডিং এবং দুপুরে ও রাতে খাবারের ব্যবস্থা। এখনও মনকাড়া এই পরিবেশে থাকতে এবং খেতে আসেন বাংলাবাজারে কাজ করতে আসা অনেকেই। জনাব তারক সাহার সাথে কথা বলে জানতে পারলাম বিউটি বোর্ডিং নিয়ে তাদের অনেক ভাবনার কথা। আগের মত সেই পরিবেশ কিঞ্চিৎ হলেও ফিরিয়ে আনার জন্যে মাঝে মধ্যেই এখানে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। তা ছাড়া একটি উন্মুক্ত গ্রন্থাগার এবং আগের সেই ক্যাফেটেরিয়াও চালু হতে পারে বলে আশ্বাস দেন বর্তমান এই মালিক।



আশায় রইলাম, হয়ত আবারও এখানে পদচারণা হবে বিভিন্ন গুণীজনদের। জয় গুরু।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×