somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কথা শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, ইংরেজদের বিরুদ্ধে সিপাহীদের সেই মহাবিদ্রোহের কথাই বলছি। পুরো ভারতবর্ষ যখন উত্তাল ছিল সেই বিদ্রোহের সময় তখন বাদ যায়নি এই বাংলার সিপাহীরাও। সে বছরের ২২শে নভেম্বর ইংরেজ মেরিন সেনারা ঢাকার বিদ্রোহী সেনাদের উপর আক্রমণ চালায়। আক্রমণ-পাল্টা আক্রমণের পর পরাস্ত হওয়া বিদ্রোহী সৈনিকদের আটক করে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। রায় ঘোষণার পরপরেই আতককৃত সেনাদের পুরান ঢাকার লক্ষ্মীবাজার মোরে আন্টাঘর ক্লাব মাঠে প্রকাশ্যে ফাঁসি দেয়া হয়। শুধু ফাঁসি দিয়েই কাহিনী শেষ হয়নি সেদিন। বেশ কয়েকদিন পর্যন্ত সিপাহীদের লাশ সেই মাঠের গাছের ডালে ডালে ঝুলিয়ে রাখা হয়েছিল।



পরবর্তী বছর রানী ভিক্টোরিয়া যখন ভারতবর্ষের দায়িত্ব গ্রহণ করেন তখন এই ক্লাব মাঠেই উক্ত তথ্য ঘোষণা করে স্থানীয় বাসিন্দাদের জানিয়ে দেয়া হয়। এর পর থেকেই এই ক্লাব মাঠের নাম হয়ে যায় ভিক্টোরিয়া পার্ক। ভারতবর্ষ স্বাধীন হবার পর ১৯৫৭ সালে সিপাহী বিদ্রোহের শত বছর পূর্তি উপলক্ষে পার্কটির নাম ফের বদল করে রাখা হয় বাহাদুর শাহ্‌ পার্ক। বর্তমানে এই নামেই পার্কটি সর্বত্র পরিচিত।

দুর্ধর্ষ ইতিহাসের সাক্ষী এই পার্কটিতে পা রাখার সাথেই সাথেই গায়ের লোম দাড়িয়ে গিয়েছিল। ফাঁসিতে ঝোলানো সেইসব বিদ্রোহী সেনাদের করুণ আর্তনাদ চোখের সামনে যেন ফুটে উঠছিল।

১৯৫৭ সালে যখন সিপাহী বিদ্রোহের শত বছর উৎযাপন করা হয়েছিল তখন বিদ্রোহী সেই সেনাদের স্মৃতি রক্ষার্থে এখানে তৈরি করা হয়েছিল একটি বিরাট স্মৃতিস্তম্ভ। যেটি এই পার্কের মূল আকর্ষণ।







তবে পার্কটির আরেক পাশে আরও একটি স্মৃতিস্তম্ভ দেখতে পেলাম। পার্কের ভেতরের একটি সাইন বোর্ডের লেখা অনুযায়ী এই স্মৃতিস্তম্ভটি ১৭ ফেব্রুয়ারি ১৮৮৫ সালে নবাব স্যার সলিমুল্লাহর জ্যৈষ্ঠ ভ্রাতা খাজা হাফিজুল্লাহর স্মরণে তৈরি করা হয়।




পার্কটিতে সকাল-বিকেল বেড়াতে আসেন অনেকেই। হাঁটাচলা আর আড্ডায় দিব্যি কেটে যায় দারুণ সময়। কিন্তু পার্কটির গাঁ ঘেঁষেই সিটি কর্পোরেশনের ময়লার ডাস্টবিন দেখতে পেলাম। যা আমাকে বেশ ভাবিয়ে তুলল। এছাড়াও পার্কে ঢোকার গেটগুলোতে ফেরিওয়ালাদের দোকান তো বোধকরি নতুন কিছু নয়।





ঢাকার এই বাহাদুর শাহ পার্ক শুধু ঐতিহাসিক ভাবেই নয় পারিপার্শ্বিক বিভিন্ন কারণেও গুরুত্বপূর্ণ। আশা রাখি যুগযুগ ধরে মাথা উঁচু করে টিকে থাকবে সিপাহী বিদ্রোহের সেই সব বীর সেনাদের মৃত্যুর সাক্ষী হয়ে থাকা এই পার্কটি।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×