somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোঘল আমলের হোসেনী দালান

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঐতিহাসিক কারবালার প্রান্তরে শহীদ হওয়া আল-হোসেনকে স্মরণ করে ইমারত (সাধারণত ইমামবাড়া বলা হয়) নির্মাণ করা মুসলিম-শিয়া সম্প্রদায়ের একটি সাধারণ রীতি। এই রীতিকে ধারণ করেই ১৭শ শতকে (আনুমানিক ১৬৪২ খ্রিস্টাব্দে) পুরান ঢাকার দিকে নির্মিত হয় হোসেনী দালান। এই ইমামবাড়া নির্মাণে সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা করেন সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা। যদিও তিনি শিয়া সম্প্রদায়ের অন্তর্গত ছিলেন না তবে কোন এক ভালোবাসার টানেই তিনি এই ইমামবাড়া নির্মাণে অগ্রসর হন।

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে পৌঁছানোর পর খুব একটা বেগ পেতে হয়নি এই ঐতিহাসিক জায়গাটি খুঁজে বের করতে। লোহার গেট পেরিয়ে ভেতরে ঢোকার পর মনে হল চক্ষুদ্বয় আমার সার্থকই হল।

মাটি থেকে খানিকটা উঁচু প্লাটফর্মে মূল ভবনটি অবস্থিত। পূর্ব দিকে একটি গেট রয়েছে যার সাহায্যে ভবনের ভেতরে প্রবেশ করতে হয়। ভেতরে প্রবেশ করার পর দালানের দেয়ালের নানা রকমের কারুকাজ দেখে আমার মনটা প্রশান্তিতে ভরে গেল। কি অপরূপ সৌন্দর্য এখানে! জানতে পারলাম ২০১১ সালে ইরান সরকারের উদ্যোগে এই হোসেনী দালান সংস্কার করা হয় আর তখনই ইরাকী বিভিন্ন কারুকাজে সজ্জিত হয় এই ভবন।





ভবনের ভেতরের একটা অংশ দেখলাম বিশাল কালো পর্দা দিয়ে ঢাকা। এছাড়াও একটা নির্দিষ্ট অংশে কিছু মানুষ ইবাদতে মশগুল। আরও দেখতে পেলাম একটি তরবারি। তবে এটি কিসের তরবারি বা কার তরবারি সে সম্পর্কে কিছু জানতে পারিনি।






ভবনের ঠিক পেছনেই রয়েছে একটি পুকুর। শুনেছি ১০ই মহররম মানুষজন তাজিয়া মিছিল শেষে এখানে এসেই স্নান করে।


(১৯০৪ সালের হুসনি দালান)

প্রায় সাড়ে তিনশত বছর আগে নির্মিত হওয়া এই ঐতিহাসিক স্থানটি আমাকে স্মরণ করিয়ে দেয় সুবেদার শাহ সুজার মহত্ত্বকে। সেই মহত্ত্ব ছড়িয়ে পড়ুক সবার মাঝেই। অক্ষত অবস্থায় টিকে থাকুক শিয়াদের এই পবিত্র স্থানটি। অধমের এই প্রত্যাশা।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×