somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই যে শুনছেন, জি , আপনাকে/আপনাদেরকে বলছি !!!!!!!

১১ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার প্রিয় রাজনীতিবিদ ভাইয়েরা কেমন আছেন আপনারা ? কি অবাক হচ্ছেন তো হঠাৎ করেই হাল হকিকত জিজ্ঞাসা করছি কেন? আসলে কিছুইনা হঠাৎ করে মনে হল আমাদের মত সাধারন দেশবাশির কারনেই আপনারা খুব যন্ত্রণার মাঝে আছেন। আপনাদের আচার আচরনে তাই তো মনে হয়। যেই কারনে আপনারা আমাদের ভাল করতে চান না। আমাদের এলাকাতে কোন উন্নয়ন করেননা, কারো খোঁজ খবর রাখার তো প্রয়োজন মনেই করেননা। তবে এতে আপনাদের দোষটাই বা কোথায়?? আপনারা তো আর জোর করে রাজনীতিতে আসেননি, আমরা আপনাকে বাধ্য করেছি আসতে। আপনাদেরকে সুযোগ করে দিয়েছি ফাঁকা মাঠে গোল দেয়ার। আমরা শিক্ষিত গাধারা বসে বসে শুধু আপনাদের মত পরম পূজনীয় মানুষদের শুধু গালি গালাজ করে যাই আর রাজনীতির গুষ্টি উদ্ধার করি, কিন্তু কাজের বেলায় আমরা নিজেরাই ফক্কা। যার জন্য আপনারা বুঝে গেছেন যে এইসব অকর্মাদেরকে দিয়ে আর যাই হোক কোন কিছু আশা করা যায়না। তাই আপনারাও সেই “তাঁতির বাড়ি ব্যাং এর বাসা কোলা ব্যাং এর ছা, খায় দায় গান গায় তাইরে নাইরে না” অবস্থায় আছেন।
আমরা আজ নিষ্কর্মা বলেই আপনারা টক-শো তে এসে যাচ্ছে তাই ভাষায় একে অপরকে গালি গালাজ করেন, জাতীয় নেতাদের নিয়ে অশ্রাব্য ভাষায় মন্তব্য করেন। নিজে তেমন লেখা পড়া করা না থাকলেও নিজেকে খুব জ্ঞানী মনে করেন। এর মানে আমার কাছে যেটা মনে হয় আপনারা আসলে আমাদেরকে নিয়ে হাসছেন আর আমাদের মুখে থুথু দিচ্ছেন আর ভাবছেন ছাগলগুলো কিছুই করতে পারবেনা। আসলেই আমরা কিছুই করতে পারিনা।

আপনারা আজকে বিশ্বজিৎ এর মত আরও অনেক হত্যাকাণ্ডকে কোন আমলে নেননা, দেশের পদ্মা সেতু হচ্ছেনা সেইটা নিয়ে ভাবেননা, কত লোক দরিদ্র সীমার নিচে আছে সেইটা নিয়ে ভাবেননা, দেশের ভাবমূর্তি নিয়ে ভাবেননা, অর্থনীতি নিয়ে ভাবেননা, মোদ্দা কথা কি নিয়ে যে ভাবেন তাই তো জানিনা। শুধু জানি যে নিজের ভাল মন্দ টা ঠিকই চিন্তা করেন। করবেননা কেন??? আমি বা আমরা কি কখনও নিজেদের খারাপ চিন্তা করি??? করিনা, তাহলে আপনিই বা করবেন কেন?? আপনিও তো আমাদের মত মানুষ, তাই না ??? শুধু শুধু আপনাকে নিয়ে আমরা খারাপ খারাপ কথা বলি, দোষ টা আমাদেরই। আসলে আপনারা মনে হয় অতিমানব, তাই আমাদের এত সমালোচনা সত্ত্বেও আমাদের কে রাস্তায় টেনে এনে রড, রামদা, লাঠি, চাপাতি দিয়ে কুপিয়ে মারেননা। তাই আমরা এখনও আমাদের পরিবার নিয়ে সময় কাটাতে পারছি, ঘুরতে যেতে পারছি। আপনাদের অসীম দয়া। প্লীজ আমাদের এরকমই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবসময় এবং এভাবে আমাদের শান্তিতে রাখবেন। ভাল থাকবেন প্লীজ। আর আমি এক কাজ করি বসে বসে নিজের গালে জুতা মারি, যেন নিজেকে আগে দোষ না দিয়ে আপনাকে যেন দোষ না দেই।

লেখকঃ দোষী এবং অপরাধী মোঃ মাসুম বিল্লাহ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×