somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:Dআমার ঈদ কথন এবং ঈদ মার্কেটের আত্মকাহিনীX( সামান্য রম্য রস মিশ্রিত :)

১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রমজান আসার নূনতম ৩ মাস আগ থেকে মাথায় কিলবিল করে গত ঈদ ত পানসে গেছে এবার ঈদ এ কি করা যায় , এবার ইদে কি কি কেনা যায় :P বাপের কাছে ঈদের কয় টাকার বাজেট পাশ করানো যায় ...ঈদের যে ছুটি পাওয়া যাবে কি করা যায় এত ছুটি দিয়ে ? :D ( এবার ভাবছিলাম ২০ টা মতন গল্পের বই পিডিএফ নামায়ে ল্যাপিতে পইড়ে ফেলব ) ইত্তাদি চিন্তা এবং ঈদ মার্কেট নিয়ে ঈদের আগে আমার মাথার ভেতর ব্যাপক গবেষণা চলে । তবে এই সকল গবেষনা বিগত কোন বছরেই আমি সফল করতে পারি নাই :( এই অনুর্বর মস্তিস্কে এই সকল গবেষণার কবর হয় ।


এবার রোজা শুরু হল ... মাল মুহিতের মতন অর্থ মন্ত্রির রুপে বাপের কাছ থেকে কোন মতে বিল পাশ করালাম :)

ব্যাপক গবেষণা করে ঠিক করলাম আগে প্যান্ট কিনতে যেতে হবে ...যেহেতু এটা শরিরের সবচেয়ে গুরুত্বপুর্ন অংশ ধেকে রাখে তাই এর অগ্রাধিকার বেশি । ;)


গেলাম নিউ মার্কেট । মিরপুর রোডে বাসে উঠেই বুঝতে পারলাম নিউ মার্কেট যাইগাটা অন্তত রোযার মাসে মহিলা মার্কেটে রুপান্তরিত হয় । মহিলাদের ধাক্কা ধাক্কিতে আর গুতাগুতিতে আমার মনে হচ্ছিল উল্টা পথে দৌড় দেই । X(

নিউ মার্কেটের ভেতর আরও করুন অবস্তা । মহিলাদের চোটে পা রাখা মুস্কিল । যে দু একটা পুরুষ আছে তারা তাদের অধার্ঙ্গির ভ্যানিটি ব্যাগ , শপিং ব্যাগ এবং বাচ্চা বহন করছে । :|

এমন অবস্থা আমার তুলনায় পাহাড় সম মোটা এক মহিলা আমার পায়ে পাড়া দিয়ে প্রথম অবস্থায় আহত করে দিল । X((

তার পরের কথা আর কি বলব অসংখ্য মহিলার হাতের বাড়ি সহ্য করে কোনমত পছন্দ ছাড়াই দুইটা প্যান্ট আর একটা Angry Bird গ্যাঞ্জি কিনে বাসায় ফিরলাম । /:)

বাসায় এসে দেখি দুইটাই ইয়া লম্বা । নিচ থেকে কাটাতে হবে । গেলাম দর্জির কাছে । দর্জি মাপ দিল ৩৮'৫' ইঞ্ছি ।

কিছুক্ষন পড়ে প্যান্ট কেটে বাসায় এনে দেখি প্যান্ট আমার টাখনুর ও পাঁচ হাত উপরে :-/ এত ছোট হল কি করে X( গেলাম দর্জির কাছে সে কই ঠিকই ত কাটছি সাড়ে ৩৬ X(X((

তার দিয়ে আবার মাপ দিলাম ... ৩৮'৫' ইঞ্ছি । :((:((

দর্জি কই মামা ভূল হইয়া গেছে সাড়ে ৩৮'৫' রে সাড়ে ৩৬' করছি :((:((:((

রোজা ছিলাম বলে বেশি গালিগালাজ না করে মনে কষ্ট নিয়ে ওই সর্ট প্যান্ট নিয়ে বাসায় আসলাম :(

এইটা গেল শুধু প্যান্ট । এতে ব্যাপক ধরা খাওয়ার পর গেলাম সেন্ডেল কিনতে বে এম্পরিয়ামে একটা সেন্ডেল পছন্দ হল ... বললাম এর চেয়ে বড় সাইজ দাও কই এর চেয়ে বড় সাইজ ফুরায়ে গেছে ...X(

মনে দুক্ষে মনে হচ্ছিল বনবাসে চলে যাই ... পরে অপছন্দের একটা সেন্ডেল নিয়ে বাসায় ফিরলাম ।


বাসায় এসে সিদ্ধান্ত নিলাম আমি আর মার্কেটে যাব না ... আপাকে টাকা দিয়ে বললাম একটা পাঞ্জাবি কিনে দাও ।। সে অঞ্জন থেকে একটা পাঞ্জাবি কিনে এনে দিল । :)

কিন্তু পরিধান করে দেখি বেশি সর্ট হয়ে গেছে :((:((

গেলাম পাল্টাতে অঞ্জন থেকে কই পাল্টাতে হলে এর চেয়ে বেশি দামি পাঞ্জাবি নিতে হবে X((X((

কোন মত গায়ে লাগায়ে একটা নিয়ে চলে এলাম :((:((

প্রবল শোকে ঈদ এর মার্কেট কে তালাক দিলাম :(


ঈদের ছুটি হল কিন্তু আমার গবেষণা মাফিক কোন কাজই করা হয় নাই । দেখতে দেখতে আজ ৩০ রমজান । কাল ইদ । কালই ত ঈদ শেষ হয়ে যাবে । আমার আবার ঈদের নামায পড়া শেষ ঈদও শেষ । তার পড়ে আমার ঈদ মানে টিভি তে ঈদ এর প্রোগ্রাম ।

এখন কারর সালামি পাই না :( উলটা সালামি দিতে হয় । তাই যতটা থাকি ঈদের দিন আত্মগোপোন করে থাকি ।

ঈদের ছুটি এবং ঈদ কেন এত তাড়াতাড়ি চলে যায় :(

এখন আবার মাথায় প্লান করছি এ বছর ত চলেই গেল পরের বছর ঈদকে কি করে আমার জন্য সফল করা যায় :)




সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি

সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ২:২১
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×