somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্যি বলছি, আমি চাই না আমার মা ১০০০ বছর বেচে থাকুক

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙ্গালী বড়ই আবেগ প্রবণ জাতি। সবকিছুই আবেগ দিয়ে চিন্তা করে এবং বেশির ভাগ ক্ষেত্রে আবেগের বশে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে। কোন কোন সময় তাদের আবেগকে কাজে লাগিয়ে কিছু গোষ্ঠি তাদের বৃহৎ স্বার্থ উদ্ধার করে নেয়। তো বাঙ্গালী যে আসলেই আবেগ প্রবণ তার একটা উদাহরণ দেই,

ফেসবুকের বিভিন্ন পেজ প্রায়শই একটা ছবি আপলোড দেয় যাতে লেখা থাকে ''আমি চাই, আমার মা ১০০০ বছর বেঁচে থাকুক'' সকলেই আবেগের বশে কমেন্টস করে আমিও চাই, আমিও চাই। কেউ আবার আগ বাড়িয়ে বলেন আমি চাই আমার মা ২০০০ বছর বেঁচে থাকুন। আমি কমেন্টস করলাম 'আমি চাই না আমার মা ১০০০ বছর বেঁচে থাকুক'। সত্যি বলছি, আমি মোটেও চাই না আমার মা এত দীর্ঘ জীবন বেঁচে থাকুক।

এখন, আমি কেন চাই না এবং কেন অন্যের চাওয়াকে আবেগের ভুল বলছি তার বর্ণনা দিচ্ছি
একটু চিন্তা করে দেখুন, আপনার মা যদিও ১০০০ বছর বাঁচে কিন্তু আপনি তো আর দীর্ঘ জীবন পাচ্ছেন না। আপনি ৬০/৭০ বছরে মারা যাবেন। তো বাকি ৯৩০ বছর আপনার মায়ের দেখাশুনা আপনার কোন বাপ করবে?
তাছাড়া, ১০০০ বছর সুস্থ শরীরে বেঁচে থাকা অসম্ভব। তো অসুস্থ শরীর নিয়ে আপনার মা আপনার ছেলে নাতী পন্তী বা এরও পরবর্তী প্রজন্মের দুয়ারে দুয়ারে বোঝা হয়ে থাকবে এটা কি কোন দোয়া হল। এটা সবচেয়ে বড় বদদোয়া, এর চেয়ে বড় বদদোয়া দুনিয়ার বুকে আর আছে কি না আমার সন্দেহ! চিন্তা করে দেখেন, আবেগের বশবর্তী হয়ে আপনি আপনার মায়ের জন্য কত বড় বদদোয়া দিচ্ছেন।

মায়ের জন্য দোয়া হবে এরকম, 'হে আল্লাহ তুমি আমার মাকে হায়াতে তায়্যিবা দান কর, যতদিন বাঁচেন সুস্থ শরীরে তোমার ইবাদাত করার তওফিক দান করো। আমাদেরকে মায়ের সেবাযত্ন করে তার অন্তরকে খুশি রাখার তওফিক দান করো।'

যাইহোক, এই কাহিনীটা এজন্য বললাম যে, অনেক সময় আবেগের বশবর্তী হয়ে আমরা অনেক ভুল সিদ্ধান্ত গ্রহণ করি। আল্লাহ, নবী রাসূল, ধর্ম, মা, বাবা এদের নিয়ে আমরা অত্যধিক আবেগ প্রবন। যখনই এদের নিয়ে কোন কথা আসে, অথবা এদের উপর কারও খারাপ মন্তব্য পড়ে। তখন, আমরা অত্যন্ত বেশী আবেগপ্রবণ ও রাগান্বিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করি। আর রাগত অবস্থায় নেয়া সিদ্ধান্ত বেশীরভাগ ক্ষেত্রে ভুল হয়। আর, কিছু গোষ্ঠীতো এখন আমাদের আবেগ কে উসকে দিয়ে বিশৃংখলা সৃষ্টি করিয়ে নিজেদের ফায়দা লুটতে ব্যস্ত। এদের থেকে সাবধান থাকতে হবে। প্রত্যেকটা সিদ্ধান্ত বুঝে শুনে ভাল করে বিশ্লেষন করে নিতে হবে। আবেগের বশে অথবা অন্যের প্ররোচনায় নেয়া সিদ্ধান্ত মাঝে মধ্যে মারাত্মক জটিলতার সৃষ্টি করে। আর এর উদাহরণ, সাম্প্রতিক দিন গুলোতে আমরা দেখতে পেয়েছি।

আবেগ থাকা ভাল, তবে আবেগের বশে বিচার বিশ্লেষন না করে সিদ্ধান্ত নেয়া ভাল নয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×