somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুজিবের ভুল ছিল, তিনি বাঙ্গালীকে মানুষ ভেবেছিলেন

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই
যদি রাজপথে আবার মিছিল হত,
-বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই
তবে বিশ্ব পেত এক মহান নেতা
আমরা পেতাম ফিরে জাতির পিতা।'

এই গানটির প্রতিটি লাইন আমাকে খুব টাচ্ড করে। আসলেই যদি রাত পোহালে শুনা যেত বঙ্গবন্ধু মরে নাই! আমি অবাক হয়ে ভাবি যে, আমরা কত নির্লজ্জ্ব জাতি; কতটুকু স্বার্থপর। যে মানুষটা আমাদেরকে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার এনে দিল তাকে স্বাধীন দেশের মাটিতে স্বপরিবারে খুন হতে হল, জাতির জন্য এর চেয়ে বড় কলংক আর কি হতে পারে?

এই দিনটি বাংলাদেশী মানুষের জন্য সবচেয়ে কলংকের ও লজ্জার একটি দিন। এই দিনে আমরা সকল সাধারণ কার্যসূচি বর্জন করবো এটাই অনুমেয় ছিল। দলমত নির্বিশেষে সকলেই এই দিনটিতে শোক প্রকাশ করবো মানবিক দায়বদ্ধতা থেকে। কিন্তু না, বাস্তবে ঘটে এর ব্যতিক্রম, প্রতিহিংসার রাজনীতির চরম নোংরামি প্রকাশ পায় এদিন। বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পচাত্তরের পর থেকে হটাৎ করেই এই দিনটিকে তাঁর জন্মদিন পালন করার জন্য বেছে নেন। এটা কোন সুস্থ মস্তিষ্কের চিন্তা হতে পারে না। সবচেয়ে অবাক লাগে এটা দেখে যে, যেখানে পুরো বাংলাদেশের মানুষগুলো শোকাহত সেখানে এই পশুগুলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় কেক কেটে বেগম জিয়ার জন্মদিন উদযাপন করে। শুধুমাত্র এই একটি কারণে আমি বেগম জিয়াকে এতটাই ঘৃণা করি, ঠিক যতটা ঘৃণা করি রাজাকার আলবদর দের। পাল্লা দিয়ে মাপলে বেগম জিয়ার কাজটা আরও নিকৃষ্ট।

যাইহোক, ব্যক্তিগতভাবে আমি শেখ মুজিবের একনিষ্ঠ ভক্ত। আমার মুজিব প্রীতি এতটাই গভীর যে, এজন্য অনেকেই আমাকে আওয়ামীলীগ সাপোর্টার ভাবেন। শেখ মুজিবের ভাষণ টেলিভিষনে প্রচার হলে আমি প্রতিবার মুগ্ধ হয়ে শুনি। শরীরের প্রত্যেকটা লোম খাঁড়া হয়ে যায়। আমি বিশ্বাস করি একমাত্র ৭ই মার্চের ভাষন শুনেই মানুষ যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল, একমাত্র বঙ্গবন্ধুর আদেশের কারণে মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। আর কারও পক্ষে এটা করা কখনোই সম্ভবপর ছিল না। তবে, একটা বিষয় পরিষ্কার করতে চাই, আওয়ামীলীগ বা তার কোন অঙ্গ সংগঠনের সাথে আমার কোন সম্পর্ক কখনো ছিল না, আর এখনো নেই। কিন্তু যখনই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আদর্শিক মতবাদ দেখি তখন আওয়ামী লীগ ছাড়া অন্য কাওকে সমর্থন দেয়ার কথা কল্পনাও করতে পারি না। আর এজন্যই বরাবর নীরব দর্শকের ভুমিকা পালন করি। তবে, বঙ্গবন্ধুর ব্যপারে আমার অবস্থান সরব। আমি সত্যিই বড় ব্যথিত জাতির পিতার এ নির্মম প্রয়ানে।
শেষ করব, কবি সুফিয়া কামালের কবিতা দিয়ে,

'এই বাংলার আকাশ বাতাস সাগর গিরিও নদী
ডাকিছে তোমারে বঙ্গবন্ধু ফিরিয়া আসিতে যদি।

হেরিতে এখনও মানব হৃদয়ে তোমার আসন পাতা
এখনও মানুষ স্মরিছে তোমারে মাতা পিতা বোন ভ্রাতা।'

(বঙ্গবন্ধুকে নিয়ে কোন কিছুই গুছিয়ে লিখতে পারি না। এতটাই আবেগ কাজ করে যে, কি লিখবো, কি লিখবো না ঠিক বুঝে উঠতে পারি না। আর এখনও বঙ্গবন্ধুকে জানা আমার শেষ হয় নি, হবেও না কোনদিন, কারণ হিমালয় সম মানুষকে জানার কোন শেষ নেই। তবে তার একটি ভুল ছিল। তিনি রবীন্দ্রনাথ কে উদ্দেশ্য করে বলেছিলেন, 'কবিগুরু আপনি ভুল প্রমাণিত হয়েছেন, আমার বাঙ্গালী আজ মানুষ।' আসলে কবিগুরু ভুল ছিলেন না, মুজিব নিজেই ভুল ছিলেন, তার বাঙ্গালী আজও অমানুষ।)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×