somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজধানী পরিচিত না হলেই উত্তম-মধ্যম

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উচ্চ মাধ্যমিকের ছাত্র রাফসান। পড়াশুনায় খুবই মেধাবী সে, কলেজের শিক্ষকদের অনেক আশা তাঁর উপর। আগামী বছরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে সে। পরীক্ষার প্রস্তুতি চলছে পুরোদমে। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন তার মা। যেহেতু বাবা নেই তাই অসুস্থ মাকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় তাকেই আসতে হল। ঢাকায় সে তার ফুফুর বাসায় উঠেছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত, এমতাবস্থায় কীভাবে এবং কোথায় মায়ের চিকিৎসা করাবে এটা নিয়ে বেশ চিন্তিত রাফসান।

দিনটি ছিল শুক্রবার। বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এর মধ্যকার দুই টেস্ট সিরিজের শেষ টেস্টের শেষ দিন। যেহেতু প্রথম টেস্ট ড্র হয়েছে এবং এই টেস্টের ফলাফলের উপরেই সিরিজ জেতা না জেতা নির্ভর করছে তাই শেষদিনের খেলা নিয়ে আগ্রহের কমতি নেই কোথাও। কিন্তু রাফসানের সেদিকে মন নেই। তার ভাবনায় শুধু কীভাবে তাড়াতাড়ি মায়ের চিকিৎসা শেষ করে বাড়ি নিয়ে যাওয়া যায়। এদিকে পরীক্ষার টেনশনও মাথায় ঘুরপাক খাচ্ছে। জুমআর নামাজ শেষে এসব ভাবতে ভাবতেই পাড়ার পথে হাঁটছিল সে। হঠাৎ করে একদল যুবক 'ঐ যে পাইছি অপরিচিত একজনকে' বলে দৌড়ে তার দিকে আসতে লাগলো। কি হচ্ছে বুঝে ওঠার আগেই ওরা এসে তাকে ধরেই কিল ঘুষি লাথি দিয়ে মাটিতে ফেলে দিল। ওদের মধ্য থেকে একজন পুলিশে ফোন দিল। কিছুক্ষনের মধ্যে পুলিশ এসে অজ্ঞান অবস্থায় তাকে ভ্যানে করে নিয়ে থানায় চলে গেল। জ্ঞান ফিরলে সে দেখলো যে একটি সেলে আরো কয়েকশো যুবকের সাথে সেও বন্দি।

কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মাথায়-
১) ঐ যুবকেরা কারা?
২) তাকে কেন মারলো?
৩) পুলিশ তাকে ধরে আনলো কেন?
৪) বাসায় কেউ কি জানবে যে সে থানায়?
৫) মায়ের চিকিৎসার কি হবে?
৬) পরীক্ষা সামনে, পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে। সে কি পরীক্ষার আগে ছাড়া পাবে?

সর্বোপরি, কি তার অপরাধ????

(এটি একটি কাল্পনিক ঘটনা! তবে এমনটাই ঘটতে পারে আগামীকাল। পাড়া মহল্লায় অপরিচিত কাওকে দেখলেই উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করতে, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ)

এখন কথা হচ্ছে, ঢাকা মহানগরীতে কি অপরিচিত হওয়াটাও অপরাধ??

বিশৃংখলার সৃষ্টি করলে আইনে সোপর্দ করার কথা বলতে পারতেন,, তাছাড়া উনি মাঝখানে উত্তম-মধ্যম দেয়ার কথাও বলেছেন। তবে কি যে কেউ যে কাওকে আইন হাতে তুলে নেয়ার নির্দেশ দিতে পারে (ছোটবেলায় যে বাংলা মুভিতে দেখতাম লাস্ট ফাইটের একেবারে লাস্ট মুহুর্তে পুলিশ এসে নায়ক কে বলতো আইন নিজের হাতে তুলে নেবেন না। সেই থেকে আজ অব্দি আমি মনে করে এসেছি যে আইন নিজের হাতে তুলে নেয়া অপরাধ। কিন্তু এখন দেখছি রাজনীতি করলে আইন শুধু নিজের হাতে তুলে নেয়াই নয়; অন্যের হাতে তুলেও দেয়া যায়)

সবশেষে একটা কথাই বলবো, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাহেব, রাজধানী কি আপনার নানার সম্পত্তি ছিল যা বিয়ের সময় আপনার বাপকে যৌতুক দিয়েছে।
শালারা যা ইচ্ছে তাই বলে, সাধারণ মানুষের কোন অধিকারই নাই। এখন কি ঢাকায় গেলে যে কোন পাড়ায় থাকতে হলে আওয়ামী অফিসে গিয়ে পরিচিত হতে হবে নাকি!!
মগের মুল্লুক শুরু হইছে এই দেশে!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×