somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইন নিউজ পোরটাল- মানা হচ্ছে না নিয়মনীতি, ভয়াবহতা সম্পর্কে অজ্ঞ কর্তৃপক্ষ

০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে এক সময় জনসংখ্যা বৃদ্ধির হার খুব বেশি ছিল । অবস্থা এমন দাড়িয়েছিলো যে মনে হচ্ছিলো এই দেশে একদিন মানুষের জায়গা হবে না । পরে ফ্যামিলি প্ল্যানিং এর বিষয়টা সামনে এলো । বাড়ি বাড়ি গিয়ে পরিবার পরিকল্পনার বার্তা পৌঁছে দেয়া হলো । গ্রাম পর্যায়ে বিনোদনের একমাত্র উৎস 'বিটিভি'তে দিনরাত বেশি সন্তান ওয়ালা পরিবারের দুর্গতি আর একটা/দুইটা সন্তান ওয়ালা ফ্যামিলির সুখ শান্তি নিয়ে নাটিকা প্রচার করা হত ।

কয়েকটা স্লোগান ছিল যেগুলো বিভিন্ন সরকারি কাগজপত্রে (গ্যাস বই, ইলেকট্রিক বিল) দেখা যেত- "ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট" । এরপরে আসলো, " দুটি সন্তানের বেশি নয়,একটি হলে ভালো হয়" । আমরা তখন ফাজলামো করে বলতাম, 'একটি সন্তানের বেশি নয়, না থাকলে আরো ভাল হয়" ।
যাইহোক এর ফলে, জনসংখ্যা অতি মাত্রায় বৃদ্ধি মোটামুটি নিয়ন্ত্রনে চলে এসেছে ।

বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল এর সংখ্যাও সেই মাত্রায় বৃদ্ধি পাচ্ছে । এগুলোর জন্য কোন নিয়িম নীতি না থাকায় অথবা নিয়ম নীতির কার্যকারিতা না থাকায় এগুলোর পরিবেশিত নিউজের মান নিয়ে প্রশ্ন উঠছে । কার আগে কে সংবাদ পরিবেশন করবেন এই প্রতিযোগিতার জন্য সংবাদ এর ন্যুনতম মান বজায় রাখা হচ্ছে না ।

অত্যন্ত দুঃখের হলেও সত্যি যে, আগে নিউজ প্রকাশের জন্য অনেক সময় জীবিত থাকা অবস্থায় মৃত ঘোষনা করেও সংবাদ প্রকাশ হচ্ছে । সিলেট ওসমানী মেডিকেল কলেজের ছাত্র তাওহীদ কে যখন আহত করে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলো, তখন জীবিত থাকা অবস্থায় একটি নিউজ পোর্টাল শিরোনাম করলো- "ওসমানী মেডিকেলের ছাত্র খুন" । নিউজে ঢুকে দেখা যায় লেখা- বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন । এক বড় ভাই সাংবাদিক উনারও নিউজ অনলাইন পোর্টাল আছে , জিজ্ঞেস করলাম ভাই, এরকম একটা ঘটনা আর আপনারা নিউজ করলেন না । উনি জানালেন এখনও ছেলেটা মরে নি অথচ নিউজ করা শুরু হয়ে গেছে ।

ব্যপারটা এমন যে, নিউজ পোর্টালে সংবাদ পরিবেশনের জন্য জীবিত মানুষকে মারতেও দ্বিধা করা হয় না অথবা অপেক্ষা করা হয় যে, কখন সে মরবে আর কখন নিউজ করা হবে । এই নিউজের মরাল ভ্যালু কতটুকু...

আরেকটা ব্যপার হচ্ছে, নিউজের সত্যতা না দেখে না পড়ে অনলাইনে প্রকাশ করা । যেকোন অনলাইন একটা নিউজ পরিবেশন করলো বাকিরা এটা দেখে একই নিউজ কপি পেস্ট করলো ।

মনে করি, একটা নিউজ পোর্টাল একটা নিউজ করলো, শিরোনাম হল "এরশাদের পাদে ভেঙ্গে গেল আইফেল টাওয়ার" । এখন যারা এই নিউজ কপি করে তারা এটাও দেখে না যে, এরশাদ কোথায় থাকে? আইফেল টাওয়ার কোথায়? এরশাদের পাদের ভয়াবহতা কতটুকু? এটা কি আইফেল টাওয়ার ভেঙ্গে ফেলার জন্যে যথেষ্ট?
কিছু না দেখেই নিউজ হয়ে গেল । যার ফলে কোন রুমার স্প্রেড করা একেবারে ইজি হয়ে গেছে । যার যা ইচ্ছা এরকম একটা নিউজ কোন অনলাইনে প্রকাশ করলো সেটা থেকে বিভিন্ন অনলাইন ঘুরে সেই নিউজটি ফেসবুকের কল্যানে সবার মুখে মুখে ।

এর জন্য দায়ী কে>? নিউজ পোর্টাল নাকি সরকার?
সরকারের এ ব্যপারে কোন নীতিমালা নাই কেন, আর থাকলে এর প্রয়োগ কেন হচ্ছে না ? এই ব্যপারটা জনসংখ্যা বৃদ্ধির চেয়েও ভয়াবহ হয়ে দাড়াতে পারে ।

এখনই সময় এ ব্যাপারে যুগোপযোগী নীতি প্রণয়ন এবং তার যথাযথ প্রয়োগ ।
অনলাইন পোর্টাল এর দরকার আছে তবে তার একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে ।
একটা পিসি, একজন স্টাফ, একটা অনলাইন এইগুলো বন্ধ করতে হবে ।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×