শিরোনামে মদ শব্দটার পরিবর্তে দ্রাক্ষারস ইউজ করিলাম কারণ দ্রাক্ষারস শব্দটার কোবতে কোবতে ফ্লেভারটা পছন্দনীয় ।
>> আমার বস প্রতিদিন দুপুরে বাইরে খাইতে যাওয়ার নাম করিয়া বেশ দেরি করিয়া আসেন । এই দেরির কারণ হইল খাইবার পর একটু তরল চাখিয়া দেখা আর কি । তো সেইদিনও অভ্যাসের পৌনঃপুনিকতা যথারীতি। বেলা গড়াইয়া বিকাল তিনটা চল্লিশ । হঠাত ম্যানেজিং ডিরেক্টরের অফিস হইতে এমডির পিএস এর ফোন । সে আমার দোস্ত কলিগ । ফোনে সে জানাইল এমডি স্যার বিশ মিনিট পর বেলা চারটায় একটা জরুরি সভা করিবেন , সব সিনিয়র বসদের থাকিতে কহিয়াছেন । আমি তৎক্ষণাৎ আমার বসকে ফোন করিয়া বিষয়টা জানাইয়া দিলাম । একটু পর ঘড়িতে যখন তিনটা পঞ্চাশ, তখন আবার আমার বসের ফোন।
উনি আমাকে জিজ্ঞাসা করিলেন ঃ
“ আচ্ছা, এখন কয়টা বাজে ? “
আমি প্রথমে উত্তরপর্ব সারিয়া নিলাম, পরে বিস্মিত হইলাম । প্রথমে মালুম হইলনা কেন সময় জানিবার প্রয়োজন হইল । যে মোবাইল দ্বারা স্যার ফোন করিয়াছেন, তার ডিস্প্লের দিকে তাকাইলেই তো সময় জানা যাইত । অথবা যে গাড়িতে আসিতেছেন সেই গাড়িতেও সময় ডিস্প্লে আছে ।
পরে বুঝিলাম, মালের প্রভাব ঐটা ।
>>> আমাদের অফিসে নামাজ পড়াইবার জন্য একজন হুজুর আছে । তখন রোজার মাস । নামাজ শেষে হুজুর যাকাতের গুরুত্ব নিয়া হাল্কা পাতলা বয়ান দিতেছিলেন । একপর্যায়ে তিনি আফসোস করিলেন যে অনেকেই যাকাতের নামে নিম্নমানের কাপড় দিয়া থাকেন । কিন্তু এক্ষেত্রে ভাল কাপড় দেওয়াই উচিত । হুজুরের কথায় সকলেই তখন মাথা নাড়িয়া সায় দিলেন ।
একজন অবশ্য জানিতে চাহিলেন , হুজুর , ভাল কাপড় বলিতে আপনি কি বুঝেন ?
হুজুর বাউন্সার খাইয়া উত্তর দিতে দেরি করিবার ফাঁকে আমার বস কহিয়া উঠিলেন ,
“আরে বুঝলেন না, সুটের কাপড় চায় আরকি ।“
উল্লেখ্য, এই উক্তিটি মদের প্রভাবমুক্ত ।
>>>> আগেই বলিয়াছি এমডির এক পিএস আমার দোস্ত কলিগ । তখন শীতের সময় , আছর আর মাগরিবের গ্যাপটুকু কম । হঠাত দেখি, মাগরেবের নামাজ শেষ করিয়া আমার কাছে আসিয়া সে হাসিতে ফাটিয়া পড়িল । আমি কহিলাম, কী হইয়াছে ? দোস্তের ভাষ্যানুযায়ী ঘটনাটা এইরামঃ
মাগরেবের অযু শেষ করিয়া আমার দোস্ত যখন বাথরুম ত্যাগ করিয়া আসিতেছিল, তখন আমার বস বাথরুমের উদ্দেশ্যে যাইতেছিলেন। তিনি আমার দোস্তকে উদ্দেশ্য করিয়া নিরীহভাবে কুশলাদি জানিতে চাহিলেন ।
আমার দোস্ত কলিগ ঃ স্যার, এইতো । মাগ্রেবের অযু করলাম ।
আমার বস ঃ আছর পড়ছ না ??
দোস্ত ঃ জ্বী স্যার ।
তখন আমার বস দোস্তের গালে আলতো চাপড় মারিয়া কহিলেন ঃ “যা দুস্টু, শীতকালে আছর পড়িলে মাগরেবের জন্য আবার অযু করা লাগে ? “
বুঝলাম, তরলটা খুব হাই কোয়ালিটির ছিল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

