somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা আর কতো কনফিউজড হবো, বলতে পারেন?

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর পর তিনজন ব্যাক্তি যখন পরীমণিকে নিজের বউ দাবি করলো, পরীমণি বলল, এগুলো অপপ্রচার, এদেরকে আমি দেখি নি, চিনিও না। এরা আমার "সুনাম" নষ্ট করতে চাইছে।
ওরা যখন পরীমণির সাথে তাদের ঘনিষ্ঠ ছবি প্রকাশ করলো, পরীমণি বলল, আমি তো কতজনের কোলেই বসছি, তাহলে এরা সবাই কি আমার স্বামী? একবার বললেন চিনেন না, আবার বললেন কোলে বসছেন।
আমরা কনফিউজড হয়ে গেলাম।
.
ইজরাইলের সাফাদির সাথে বৈঠক প্রসঙ্গে জয় বলল, আমি গত কয়েকবছরে ওয়াশিংটন যাই-ই নি।
পরে প্রমাণ দেওয়া হলো,মায়ের সাউথ সাউথ পুরষ্কার নিতে তিনি ওয়াশিংটন গেছিলেন। এবার জয় চুপ।
আমরা কনফিউজড হয়ে গেলাম।
.
মোস্তফা সরওয়ার ফারুকী এবং তার ভাই ব্রাদাররা শাকিব খানকে বাজেভাবে ট্রল করে। রিকশাওয়ালাদের নায়ক ইত্যাদি ইত্যাদি। কদিন পর দেখি শাকিব খানের সাথে নিজের বউরে সিনেমা করতে পাঠাইছে ফারুকী। কনফিউজড হয়ে গেলাম।
.
প্রধানমন্ত্রী প্রায়ই বলেন, তিনি কুরআন তেলাওয়াতের মাধ্যমে তার দিন শুরু করেন।
একদিন টেলিভিশনে বন্যার এক লাইভ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে ফোন করলেন, বললেন, তোমার গাওয়া রবীন্দ্রসঙ্গীত আমার খুব প্রিয়। আমার দিন শুরু হয় রবীন্দ্রসঙ্গীত শুনে।
আমরা আবারও কনফিজড হয়ে গেলাম। কোনটা দিয়ে দিন শুরু, রবীন্দ্র নাকি তেলাওয়াত?
.
তাসকিনরে ব্যান করার পর বাঙ্গালদের চেতনা জেগে উঠলো। বলা হলো, ভারত খুব খারাপ। এরা ষড়যন্ত্রকারী। আইসিসি থেকে বের হয়ে আসা উচিত। তারপর মুস্তাফিজরে আইপিএল এ ডাকার সাথে সাথে ঠান্ডা। আইপিএলএ ভালো খেলায় মুস্তাফিজ হয়ে গেলো, জাতীয় বীর।
আমরা আবার কনফিউজড হলাম।
.
প্রথম আলো বলল, তারা সত্যপ্রকাশ করে, তারা উটপাখি হয়ে থাকতে চায় না। জোট আমলে টেংরাটিলায় যখন আগুন লাগলো, প্রথম আলো সিরিজ রিপোর্ট করলো। এমনভাবে রিপোর্ট করলো যেন সেই বিদেশী কোম্পানীরে কাজ দিসে, তাই সরকারেরই দোষ।
... যাই হোক, আমাদের পেট্রোবাংলা তখন সেই কোম্পানীর বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করলো।
.....এই সরকার এসে মামলার আইনজীবী নিয়োগ করলো দিপু মণির জামাইরে। মামলা খরচ বাবদ তিনি কয় কোটি খাইছেন, সেইটা বাদই দিলাম।সম্প্রতি রায় হইছে। মামলায় হেরে যেতে হলো। ওরা ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিলো, এখন নাকি বাংলাদেশই উলটো ক্ষতিপূরণ দিবে। একটা দশ বছরের বাচ্চা ছেলেও বুঝে, অবহেলার কারণেই মামলা হারছে।
আশ্চর্যের বিষয়, প্রথম আলোর কোনো উচ্চবাচ্য নেই। উটপাখি কে তাইলে? আমরা আবারও কনফিউজড হলাম।
মাননীয় শিরিন শারমীন চৌধুরী, আমরা আর কতো কনফিউজড হবো, বলতে পারেন?
-কাউসার আলম
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×