somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিকিৎসকের নৈতিকতা - এদেশে কদাচিত দেখা যায়!!

০৪ ঠা জানুয়ারি, ২০১২ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আধুনিককালে বিজ্ঞান ধর্মযাজকদের কাছ থেকে চিকিৎসা পেশাকে আলাদা করলেও নৈতিকতার সঙ্গে এ পেশার সম্পর্কটা থেকেই যায়। হিপোক্রেটিসের ‘ট্রিটিজ অব মেডিসিন’ এবং চরকের প্রতিজ্ঞা (‘ওথ’) পড়লে আমরা দেখব, তাঁরা দুজনই কতগুলো নৈতিক বিষয়ে চিকিৎসকদের পূর্বপ্রতিজ্ঞা বা ‘ওথ’ নেওয়ার কথা বলেছেন। এতে বোঝা যায়, তাঁরা চিকিৎসকের নৈতিকতার ওপর যথেষ্ট জোর দিয়েছেন। বিশেষ করে, তাঁরা চিকিৎসার ক্ষেত্রে নারী-পুরুষ, ধনী-দরিদ্র, দাস-দাসী, শত্রু-মিত্র সব রোগীকে সমান চোখে দেখা, রোগীর গোপনীয়তা রক্ষা করা, গর্ভপাতে সহায়তা না করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।

আধুনিককালে চিকিৎসা ক্রমশ বিজ্ঞানভিত্তিক হয়ে উঠলেও চিকিৎসকের নৈতিকতা কখনো উপেক্ষিত হয়নি; বরং চিকিৎসকের এই নৈতিক অবস্থানই চিকিৎসককে রোগীর কাছে আস্থাভাজন করে তুলেছে, তাঁকে মর্যাদার আসনে বসিয়েছে। অনেক সময় এমনও দেখা গেছে, একজন চিকিৎসকই একসময় হয়ে উঠেছেন রোগীর সবচেয়ে বিশ্বাসভাজন ব্যক্তি, রোগী এমনকি তাঁর পরিবারের অভিভাবক, ফিলোসফার ও গাইড।

চিকিৎসা পেশা মানুষের কাছে অনন্য এক পেশা হিসেবে মর্যাদা লাভ করেছে আরও এক কারণে। যেমন, আইন ও চিকিৎসা—এ দুটি স্বাধীন পেশা হলেও একজন আইনজীবী তাঁর মক্কেলের কেসের ধরন অনুযায়ী ফি কমবেশি করতে পারেন। কিন্তু একজন চিকিৎসক তা করেন না। রোগের ধরন অনুযায়ী বা চিকিৎসার জন্য রোগীকে প্রদত্ত সময় অনুযায়ী তাঁর ফি কমবেশি হয় না; বরং একজন চিকিৎসক যোগ্যতা অনুযায়ী যদি তাঁর ফি ২০০ টাকা নির্ধারণ করে থাকেন, তবে তা অনধিক ২০০ টাকা হিসেবেই গণ্য হয়। অর্থাৎ চিকিৎসক কোনো রোগীর কাছ থেকে তাঁর নির্ধারিত ফির চেয়ে বেশি রাখবেন না, বরং এর চেয়ে কম রাখতে পারেন। রোগীর আর্থিক সামর্থ্য বিবেচনা করে তিনি কারোর কাছ থেকে কোনো ফি নাও নিতে পারেন!!

লিংক
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×