[আসসালামু আলাইকুম। অবশেষে প্রথম নোট লিখলাম । অনেক ক্ষোভ দুঃখ থেকে লেখা। প্রথম লেখা বলে অগোছালো হয়েছে হয়ত ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আশাকরি ]
হয়তো এই লেখা যাদের উদ্দেশ্যে লেখছি তাদের জন্য কোন কাজেই লাগবে না । তবুও লেখছি নিজের অনুভুতি প্রকাশের জন্য । গত ২-১ দিনে যাদের সাথে দেখা হয়েছে , জিজ্ঞেসে করেছে কেমন আছি , বলেছি ‘আলহামদুলিল্লাহ ... ’ । ‘ভাল আছি ’ বলতে গিয়েই মুখে আটকে যায় । কিভাবে আমি বলি ভাল আছি !! যখন দেখি মুসলিমদের উপর অবর্ননীয় নির্যাতন হয়ে চলছে দিনের পর দিন ! যখন অসহায় মুসলিমরা সাহায্য চেয়ে মৃত্যূর দিকে ক্রমেই ঢলে পড়ছে তখন বাকি মুসলিমরা , আমরা কিছুই করতে পারছি না , তখন কিভাবে বলি ভাল আছি !! এই অত্যাচারের ঘৃন্য ঘটনার সাথে নতুন করে যুক্ত হয়েছে ইসরাইলের গাজা আক্রমন ।
১৯২৪ সালে অটোম্যান খিলাফত ধ্বংস করা থেকেই শুরু হয়েছে মুসলিমদের উপর সাম্রাজ্যবাদি কাফিরদের নির্যাতন । মুসলিমরা জাতিয়তাবাদের অহঙ্কারে ভুলে বসেছিল তাদের পরিচয় । কিন্তু হায় কি ভুলই না করেছিল তারা ! তার প্রভাব হিসেবেই আমরা দেখলাম কিভাবে ১৯৪৭ সালে আমাদের নম্রতার সুযোগ নিয়ে মুষ্টিমেয় কিছু ইহুদিকে ফিলিস্তিনের কিছু জায়গায় থাকার ব্যাবস্থ্যা করে দেয়া হল। কিছু ইহুদিদের নিয়ে গঠিত হয় ক্ষুদ্র রাষ্ট্র ইসরাইল । তারপর থেকেই শুরু কাফির ইহুদিদের তান্ডব । পশ্চিমা কুফফারদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগীতার মাধ্যমে তারা ফিলিস্তিন দখল করা শুরু করল । প্রথমে কিছু জায়গা দখল করে আস্তে আস্তে তারা প্রায় সিংহভাগ জায়গা নিজদের রাষ্ট্রের অধীনে নিয়ে নিয়েছে । দখল করেছে মুসলিমদের প্রিয়ভূমি জেরুজালেম । বর্তমান ফিলিস্তিনের আয়তন ’৪৭ এর ইসরাইলের সমানই হয়ে গেছে বলা চলে । সেই ৭০-৭৫ বছর ধরে চলছে সেখানকার ইহুদি জালিমদের সাথে মুসলিম ভাইদের সংগ্রাম । ছয় দশকের বেশি সময় ধরে ইসরাইলিদের বর্বরতার ঝরেছে লাখ লাখ মুসলিম ভাই বোনের রক্ত , পুড়েছে হাজার হাজার বাড়ি-ঘর । আতংক , অজানা আশংকায় দিন কাটে প্রতিটি মুসলিম পরিবারের । গতকালও গাজার এক ভাইয়ের স্ট্যাটাসে বলছিলেন এমন করেই যে, যখনি তারা একটু রিল্যাক্সড(!?) মানে শঙ্কামুক্ত হন ঠিক তখনি তাদের পাশেই গুলির আওযাজ বোমার বিস্ফোরন শুনতে পান । প্রজন্মের পর প্রজন্ম এভাবেই চলছে , এভাবেই চলছে তাদের জীবনযাত্রা ।
হ্যা এভাবেই তো চলবে ! কাফিররা এভাবেই আমাদের বিরুদ্ধে হত্যা , অত্যাচার নির্যাতন করবে । তারা তো এটাই চায় যে বিশ্ব থেকে ইসলামের নাম নিশ্চিনহ হয়ে যাক । আজ বিশ্বের নেতারা(!?) গত ১০০ বছরে ঘটে যাওয়া মুসলিমদের অত্যচারের ব্যাপারে কোন কথাই বলে না । বরং উলটো মুসলিমদের উপর দোষ দেয় । চেচনিয়ার মুসলিমদের উপর ঠিক এমনই নির্যাতন এসেছিল তখন সাম্রাজ্যবাদি গোষ্ঠি এবং তাদের সহযোগীরা টু শব্দ করেনি । যখন আফগানিস্তানে আক্রমন করার পর তালেবানরা সেটার বিরুদ্ধে রুখে দাড়িয়েছিল তখন সেইসব কাফিররা তাদের জঙ্গি , সন্ত্রাসি বলে আখ্যা দিয়েছে । সামাজ্যবাদি শয়তানের অনুসারিরা স্বাধিনতা , গনতন্ত্র ইত্যাদি শোষনে হাতিয়ারের দোহাই দিয়ে আফগানিস্তান, ইরাকের হাজার মুসলিমদের হত্যা করে, মুসলিমদের হাজার হাজার বছরের পুরোন সভ্যতার প্রতিকগুলোকে নিশ্চিনহ করে সেখানকার দ্বায়িত্ব দিয়েছে তাদের দালালদের । আর এখন সিরিয়ায় কাফির-জালিম আসাদ বাহিনী ১৬-১৭ হাজার মানুষ মেরে ফেলেছে । আর কাতারে বসে আমেরিকা-ইস্রাইলের দালালের আফসেট পেপারে ফাউন্টেইন কলম দিয়ে দস্তখত করছে । রোহিঙ্গা মুসলিমরা যখন আমাদের দেশরত্নের দেশে জায়গা না পেয়ে সাগরে নৌকায় ভেসে ধুকে ধুকে মরেছে , এখনো বিভিন্ন নির্যাতনের স্বীকার হচ্ছে তখন শান্তিতে নোবেলজয়ি নেত্রী পাচ মাস পর বলছেন যে , এই ব্যাপারে তিনি নাকি ভালমত জানেন না । এ থেকেই স্পষ্ট হয়ে যায় তারা কখনই আমাদের ভাল চাইতে পারে না ।
আর আমাদের মুসলিমদের অথা আরকি বলব ! পশ্চিমা শাসক , লাইফস্টাইল , মিডিয়াকে তো আমরা আমাদের চিন্তাকে বন্ধক রেখে দিয়েছি !!!! কিছুদিন আগে যখন ওবামা জতি হলেন তখন অনেক মুসলিমই তাতে খুশি হয়েছিলেন । সেদিনই আবার ইয়ামেনে ড্রোন হামলা করেছিলে মার্কিনরা। তাদের শেখানো জীবনযাত্রায় আমরা এতো অতিমাত্রায় ব্যাস্ত, এবং স্বার্থপর হয়ে গিয়েছি যে ফিলিস্তিন ,সিরিয়া তো দূরে থাক , আমার পাশের ভুখন্ডে রোহিঙ্গা ভাই দের কি হল সেই খবরটা নেয়া হয় না। প্রতিদিন সকালে পেপারে ,টিভিতে এসব খবর দেখে এসব বিষয় গুলো আমাদের গল্পের-আড্ডার বিষোয়বস্তু হয় । তারপর আর এগুলো নিয়ে চিন্তা করার সময় কই ! এক ভাই সেদিন খুব দুঃখ নিয়ে বলছিলেন, “সামনে লাশের মিছিল দেখেও নির্বিকারভাবে নিজের কাজ করে যাচ্ছি।আবহাওয়ার পুর্বাভাসও যেন এর চেয়ে বেশি আতংকিত করে।” এবং শেষ পর্যন্ত কাফিরদের পরিকল্পনায় আমরা চলছি প্রতিনিয়ত । ছোটবেলায় যখন একটু আধটু পেপার পড়তে পারতাম তখনই চেচনিয়ার ঘটনাগুলো হচ্ছি এবং পেপারেও আসছিল । আফগানিস্তান , ইরাক , ফিলিস্তিন –এর খবর অল্প সল্প তখন পড়তাম । তখন ইসলাম সমবন্ধে খুব বেশি ধারনা ছিল না । তখন এই জাহেল আমারও মনে হত যে- নাহ আসলেই মুসলিমদের মধ্যে ঐক্য নেই তাই এতো সমস্যা । যখন ইসলাম সম্বন্ধে জানার বুঝার সুযোগ হল তারপর যখন দেখি চেচনিয়ায় আমার মুসলিম বোনের উপর পানি ঢেলে তাকে ধর্ষন করে সেই হারামিরা তখন রাগে আমার রক্ত কিলবিল করে । যখন দেখি আমার ভাই আহমদ সাইদ খলিল আল জাবারি ইসরাইলের বিমানের গোলায় শহিদ হয় তখন আমার লোম দাঁড়িয়ে যায় । যখন দেখি আমার আরেক ভাইকে সিরিয়ার জালিম্রা কালিমা পড়ার কারনে মাটিতে চাপা দিয়ে ফেলে তখন আমার চোখে পানি আসে । এখন বুঝতে পারি আল্লাহ্ কেন বলেছেন যে ,
কেন রাসুল এভাবে বলেছেন যে, "আমার পুরো উম্মত হলো একটি দেহের ন্যায়, যদি সেই দেহের কোন একটি অংঙ্গে যেমন চোখে বা মাথায় ব্যথা পায়, তাহলে তার ব্যাথায় সারা শরীর ব্যাথিত হয়।" (মুসলিম) আজ আমদের মধ্যে ঐক্য নেই । আমাদের একত্রিত করে রাখার মত একজন নেতা নেই রাসুল(স) তো এই নেতার কথাই বলেছিলেন, ইমাম হচ্ছে ঢালস্বরুপ যার পেছনে মুসলিমরা যুদ্ধ করে এবং আত্বরক্ষা করে।(মুসলিম) আজ আরব বিশ্বে ৪০০ টারও বেশি এফ-১৬ বিমান থাকা সত্ত্বেও তারা গুড়িয়ে দিচ্ছে না ইসরাইলের প্রতিরোধবুহ্য । আজ সারা পৃথিবীতে ৬০ লক্ষেরও বেশি মুসলিম আর্মি থাকার পরও তারা বিভিন প্রান্তে নির্যাতিত মুসলিমদের সাহায্যে এগিয়ে আসছে না । কাফিরদের সাজানো জালে তারা আটকে আছে আজ - কাফিররা চায় তোমারা তোমাদের অস্ত্র ও সরঞ্জামাদী সম্পর্কে গাফেল হয়ে পড়ো যাতে তারা তোমাদের উপর একত্রে হামলা করতে সম হয়। {সূরা নিসা/১০২}
আমাদের নবিজি(স)বলেছিলেন আমার উম্মতের রক্ত কাবাঘরের চেয়েও মুল্যবান । আমরা সারাবছর উমরাহ-হজ্জ পালন করি কিন্তু কিন্তু উপলব্ধি করি না আমাদের আদর্শের কথা।আমরা সবাই ৩ গরু এবং নেকড়ের গল্প জানি কিন্তু পারি না এই পরিস্থিতির সাথে লিঙ্ক করতে । বুঝি না যে ৫৭ ভাগে আজ মুসলিমরা বিভক্ত হয়েছি স্বাধীনতার ধোকায় , অবিশ্বাসিদের ফাঁদে পড়ে । শুধু ঐক্যের অভাবে , ভাতৃত্বের অভাবে , যোগ্য নেতৃত্বের অভাবে আজ প্রায় ৯০ বছর ধরে আমরা হচ্ছি নির্যাতিত । আমাদের তো দরকার মুতাসিম বিল্লাহর মতো খলিফা যিনি রোমানদের ভুমিতে একজন মুস্লিমাহ নির্যাতিত হয়েছে শুনেই হাত থেকে পানির গ্লাস ছুড়ে মেরে হুঙ্কার ছেড়েছিলেন ,”আমি রোমানদের ভূমিতে এতো বড় সৈন্যবাহিনী পাঠাবো যে প্রথম সৈন্য যখন রোমানদের সীমানায় পৌছাবে তখন শেষ সৈন্যটি আমাদের সীমানা অতিক্রম করবে ।”
শেষ করার আগে আমার খুব প্রিয় একজন বোনের কিছু কথা তুলে দিলামঃ "আমার সেই মুসলিম উম্মাহ বলে ডাকা লোকদের রয়েছে লক্ষ লক্ষ সৈন্যবাহিনী সব ধরনের টাঙ্ক, বন্দুক, জঙ্গি বিমান, সাবমেরিন কিন্তু তারা এখন পর্যন্ত আমাকে উদ্ধার করতে এবং বাঁচাতে পারেনি। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেয়ার ব্যাপারে তোমাদের চিন্তার কিছু নেই কারণ তোমাদেরকে এ বিষয়ে কোনো প্রশ্নও করা হবে না এবং তোমাদেরকে কোনো উত্তরও দেয়া লাগবে না এজন্য যে তোমরা কেউ মুসলিম হিসাবে আমার ভাই নও, এবং ইসলাম ধর্মের জন্য ও ইসলামে অন্তর্ভুক্তির জন্য আমার ভাই নও। তোমরা কেউ আরব, কেউ ইরানী, কেউ ফিলিস্তীনি কেউবা আফ্রিকান, কেউ পাকিস্তানি, কেউ বাংলাদেশী, কেউ মালোয়শিয়ান কেউ ইন্দোনেশিয়ান, কেউ দক্ষিন এশীয় হতে পারো, কিন্তু তোমরা কেউ মুসলিম নও। আমার কথায় যদি তোমরা আঘাত পেয়ে থাক তাহলে আমি খুবই দুঃখিত কেননা তোমরা কেউ এটা চিন্তাও করতে পারবে না যে, আমি কী ধরনের এবং কেমন আঘাতপ্রাপ্ত।"
-ড.আফিয়া সিদ্দিকি
আল্লাহ্ ! আমাদের মুসলিম ভাইবোনে উপর জুলুম তুমি লাঘব করে দাও , আমাদের নিজেদের ভুলক্রুটি-ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। আমাদের সাহায্য ও বিজয় দান কর এবং এই জুলুমের উপযুক্ত প্রতিশোধ নিয়ে যেন এসব জামিদের নিশ্চিনহ করতে পারি সেই তৌফিক দাও । আমিন ।
নোটটি Lone Traveller ভাই হতে সংগৃহীত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



