somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দায়িত্ববোধের কাঠগড়ায় দাঁড়িয়ে, একজন পুরুষ...!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্লট-১


~সেদিনের ঘটনা ফেবুতে পোস্ট করেছিলাম এতটুকুই। কি হয়েছিলো সেদিন...?!

~ফার্মগেটে বাসের জন্য অপেক্ষা করছিলাম। সবাই জানে বিকেলে ফার্মগেট থেকে বাসায় যাওয়ার জন্য কত হয়রানির স্বীকার হতে হয়। কখনো কখনো ২ ঘণ্টায় ও বাসের দেখা মেলেনা, বলতে পারেন, "তাকে দর্শন করতে পারলেও তাকে পাওয়া যায়না!"

~হলিক্রসের দুটি মেয়ে বাসে উঠার জন্য এমনভাবে অভিযান চালাচ্ছে (সবার মতো করেই) মনে হচ্ছে এভারেস্ট এর চূড়ায় তাদের যেকোন মূল্যেই হোক উঠতেই হবে।

~কয়েকবার বাসে উঠার জন্য এট্যাম্পট চালালেও বাসে উঠতে সমর্থ হয়নি। আমি তাদের অভিযানের দিকে দৃষ্টিপাত করছিলাম না। আমার চোখ ছিলো উনাদের মধ্য থেকে একজনের ব্যাগের দিকে, যার ব্যাগের বড় খাপ (পকেট, বা কিভাবে বলা যায় বুঝতেছিনা) এর চেইনটা খোলা। বই এতো বেশি ছিলো যে উনারা না পারছে সেটা বহন করতে, আর বই গুলো না পারছে খোলা চেইনের কারণে যায়গা ছোট হয়ে যাওয়াতে সেখানে আটকে থাকতে।

~আমি প্রথম সেটা লক্ষ্য করার পর ও প্রায় আধা ঘণ্টা চলে গিয়েছিলো, কয়েকবার বলতে ইচ্ছে হচ্ছিলো যে, "আপু আপনার ব্যাগের চেইনটা খোলা, সামনে পিছনে দিয়ে যেভাবে বাইক যাচ্ছে তাতে যে কোন সময়ে বাইকের হ্যাণ্ডেলে ব্যাগের ফিতা বা আলগা অংশটা লেগে কোন দূর্ঘটনা (হোচট খাওয়া) ঘটে যেতে পারে।" কিন্তু সেটা আমি পারিনি...!

~কিছুক্ষণ পরেই উনারা যখন দৌড়ে বাসে উঠেছিলো তখন উনার ব্যাগ থেকে একটা বই পড়ে গিয়েছিলো, সেটা তুলে নেওয়ার জন্য রানিং বাস থেকে নেমে যাওয়াতে একটা বড় ধরণের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি ছিলো, কিন্তু ড্রাইভার সচেতন/দক্ষ হওয়াতে (উনার ভাগ্য ও বলতে পারেন, তাছাড়া যেকোন শব্দ দ্বারা সংজ্ঞায়িত করতে পারেন) সেই যাত্রায় বেচে গিয়েছিলো (আল্লাহ হেফাজত করেছে)।

~নোটঃ কোন একটা শিট/বই নেওয়ার জন্য উনার বান্ধুবী ব্যাগের চেইন খুলেছিলো। এবং শেষঅব্দি দুইজন একসাথেই ছিলো!!!

প্লট-২

ধানমণ্ডি ৩২ থেকে রওনা দিচ্ছি বাসায় আসবো বলে। ঠিকানায় (বাস) উঠে পড়লাম। বাসের মিডলে একটা সিট পেলাম। জানালার পাশে এক মহিলা (মানুষ) বসে আছে, মধ্যবয়সী। ২৭ নম্বর অতিক্রম করার পর লক্ষ্য করলাম মহিলাটি ডানে-বামে, সামনে-পিছনে কাউকে খুজছিলো। জিজ্ঞাসা করলাম-
~ আপনি কাউকে খুজছিলেন?
~ আমি মোহাম্মদপুর যাবো। কিন্তু কোথায় নামতে হবে জানিনা।
~ এই বাসতো মোহাম্মদপুরে যাবেনা, আপনি আসাদগেট মোড়ে নেমে যাবেন। তারপর সেখান থেকে প্রজাপতি বা পরিস্থান বাসে উঠলে সরাসরি মোহাম্মদপুরে নামিয়ে দিবে।
~ আসাদ গেট? এটা কোন যায়গা? কখন নামতে হবে?
~ আমি আপনাকে বলে দিবো, কখন নামতে হবে।
.
.
~ আড়ং পার হওয়ার পর আমি উনাকে বলে দিলামঃ গেট এ চলে যান। আর কন্ট্রাক্টরকে বলবেন এই মোড়েই মানে আসাদ গেটেই নামিয়ে দিতে।
.
.
~ আসাদগেট পার হচ্ছে হচ্ছে কিন্তু উনি নামতেছেনা। আমি কেন যেন সামনে যেয়ে কন্ট্রাক্টরকে বলতে পারতেছিন না বা সিটে বসে থেকেও জোড় গলায় বলতে পারছিনাঃ এই মামা, মহিলাটিকে আসাদগেট নামিয়ে দাও! দায়িত্ববোধের কাঠগড়ায় বন্দী আমি। কারণ আমি একজন পুরুষ, সাহায্য করতে চাচ্ছি এক মহিলাকে...!

~পরিশিষ্টঃ
তারপর গণভবন হয়ে কলেজগেট উনি তারপরও নামছেনা। একটা পর্যায়ে কয়েকজন যাত্রী নামতে সমস্যা হচ্ছিলো বলে আর মহিলা গেটে দাঁড়িয়ে থাকায় সবার সমস্যা হচ্ছিলো বলে, সবাই উনাকে জোর করে (বলা যায়) বাস থেকে নামতে বাধ্য করেছিলো। আমি নামার সময় কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করাতে উনি বললোঃ আমি মহিলাকে জিজ্ঞাসা করেছিলাম আসাদগেট নামবে কিনা? উনি হ্যাঁ/না কিছুই বলেনি। শুধু দাঁড়িয়েই ছিলো।
১৮/০২/১৯ ইং
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

×