somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

RIP সমাচার

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে একটা ট্রেন্ড পালন করছি, কেউ মারা গেলে আমরা সেইসব নিউজে RIP RIP কমেন্ট করে মুখে ফেনা তুলে ফেলি। বেশি আবেগী হয়ে কখনো কখনো তার নামে পোস্ট করি, আর আমিন আমিন বলে তাকে স্বর্গে পাঠাতে উদ্ভুদ্ধ হই।

RIP এর অর্থ করলে দাড়ায়, শান্তিতে থেকো, ভালো থেকো। মৃত ব্যক্তির আত্মা যাতে কষ্ট না পায় সেই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করি।

কিন্তু আমরা কখনো ভেবে দেখিনা, যেই মানুষটা মারা যাওয়াতে আমরা RIP RIP বলে বলে মুখে ফেনা তুলে ফেলতেছি, সেই মানুষটা আদতে সৃষ্টিকর্তায় বিশ্বাসী কিনা! যেই মানুষটা মারা যাওয়াতে আমিন আমিন বলছি, ভেবে দেখিনা সেই মানুষটার লালিত ধর্মে পরজন্মকে বিশ্বাস করতে বলা হচ্ছে কিনা! যেই মানুষটা মারা যাওয়াতে "আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করো" বলে কমেন্ট কিংবা পোস্ট করছি, সেই মানুষটা জান্নাতের ধরণা ব্যক্ত করার ধর্মের অনুসারী আদৌ ছিলো কিনা!

যেই মানুষটা আদৌ সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয়, কোনো ধর্মের অনুসারী নয়, যে নিজেই পরকালে বিশ্বাসী নয় তার মৃত্যুতে কিনা আমরা তার আত্মা যাতে পরকালে শান্তিতে থাকে সেই প্রত্যাশা করছি!

উপারে ভালো থাকা কিংবা পরকালে জান্নাত পাওয়া কি পাড়ার মোড়ের টং দোকানের এক কাপ চায়ের মতো সহজলভ্য দ্রব্য যে, যেটা কপালে দু মুঠো ভাত না থাকলেও প্রত্যাশা করতে পারি!

যে ইহকালে সুন্দর জীবন লালন করে নি, সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলে নি, পরকালের অস্তিত্ব থাকলেও (তার মতাদর্শানুযায়ী) কি সে সেই জীবনে শুধুমাত্র আমরা RIP বলে তার মৃত্যুর পর আমাদের অভিমত প্রকাশ করেছি বলে সে একটা সুন্দর জীবন অতিবাহিত করতে পারবে, কিংবা তার আত্মা শান্তিতে থাকতে পারবে?! সে সেই জীবনেও যে অন্যের উপর অবিচার করবেনা তার নিশ্চয়তা কিভাবে দিচ্ছি, যেখানে এই জীবনেই তার অপকর্মগুলো তার চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারিনি!

উপারের জীবন যদি আমরা বিশ্বাসই করি, সাথে সাথে এটাও মনে রাখা প্রয়োজন যে, এই জীবন সৃষ্টিকর্তা আমাদের দান করলেও এটা পরিচালনা করার স্বাধীনতা আমাদের দিয়েছে, আর এটাকে কিভাবে ব্যবহার করছি তার উপরই নির্ভর করবে উপারের জীবন আমাদের কেমন কাটবে। এই জীবন আমার ইচ্ছানুযায়ী কাটানোর অধিকার আমার থাকলেও পরপারের জীবনে আমি চাইলেই আমার ইচ্ছানুযায়ী কাটাতে পারবোনা।

উপারে ভালো থাকাটা যেখানে তার মর্জির উপর নির্ভর করছে না, তার আত্মা শান্তিতে থাকবে কিনা এটা যখন তার ইচ্ছানুসারে হচ্ছে না, তখন আমরা সর্বোচ্চ সৃষ্টিকর্তা তাকে যাতে ক্ষমা করে দেয় সেই দোয়া করতে পারি। এটাও তখন করতে পারবো যদি সেই ব্যক্তিটা সৃষ্টিকর্তার উপর বিশ্বাসী হয়, তার প্রণীত জীবনবিধানের উপর আনুগত্য প্রদর্শন করে। এর বাহিরে এটাও প্রত্যাশা করার অধিকার আমাদের নাই যে, সৃষ্টিকর্তা তাকে ক্ষমা করে দিবেন!

মনে রাখতে হবে, "অতিরঞ্জিত কিছুই আল্লাহ মেনে নিবেন না, সীমালঙ্ঘন কারীদের আল্লাহ কখনো ক্ষমা করবেন না।"

~RIP: Rest In Peace, এটা প্রচলিত হওয়ার ইতিহাস আরেকদিন আলোকপাত করবো।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

×