somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সোশ্যাল এক্সপেরিমেন্ট। আমাদের প্রতি আমাদের আচরণ!

১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

~ফুটওভার ব্রীজ দিয়ে যাতায়াতে মানুষের জ্যামকে এড়ানোর জন্য ট্রাফিক পুলিশ একপাশের সিড়িকে শুধুমাত্র উঠার জন্য এবং অপরপাশের সিড়িকে শুধুমাত্র নামার জন্য নির্ধারিত করে খুব সুন্দর করে (সাইনবোর্ড) টানিয়ে দিয়েছে। এরকম নির্দেশনা আর কোথায় চোখে পরে নি। স্বাভাবিকভাবেই মানুষ প্রথম কিছুদিন তালগোল পাকিয়ে ফেলেছিলো, কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাচ্ছিলো।

প্রথম কিছুদিন আমি সাধারণ মানুষদেরকে সুন্দরভাবে বোঝাচ্ছিলাম যে, সাইনবোর্ড দেওয়া আছে কোন পাশের সিড়ি দিয়ে উঠতে হবে, আর কোন পাশের সিড়ি দিয়ে নামতে হবে। প্রতিবার আসা-যাওয়ায় মিনিমাম ৪/৫ জনকে বুঝাতে হতো, প্রতিবার খুব সুন্দর ভাবে মানুষকে সঠিক জিনিসিটা বুঝিয়ে দিচ্ছিলাম। কিন্তু লক্ষ্য করলাম মাঝে মাঝে আশে পাশের মানুষ গুলো সেইসব মানুষদের সাথে কেমন রূঢ় আচরণ করে। বলা বাহুল্য, যেহেতু শহরের সবগুলো ফুটওভার ব্রীজে এইরকম নিয়ম করা হয়নি তাই প্রথম এরকম নিয়ম করা কোনো ব্রীজ দিয়ে মানুষের যাতায়াতে অখেয়াল বশত ভুল হতেই পারে, এতে এতো রিয়্যাক্ট করার কিছু দেখিনা।

~তারপর একদিন রাত প্রায় ১০ টার দিকে উল্টো পথে ব্রীজে উঠতেছিলাম, (ইচ্ছে করেই উঠেছিলাম। যেহেতু মানুষ তখন মোটামুটি কম, একটা এক্সপেরিমেন্ট এর জন্য।) ব্রীজে পুরোপুরি উঠে গেছি, আর মাত্র ৪ টা স্টেপ বাকি আছে। (আবারো স্বরণ করিয়ে দিচ্ছি, আমি একজন নতুন পথচারী হিসেবে যাতায়াত করছিলাম, যে এই নিয়মের সাথে অভ্যস্ত না অমন কেউ যদি ভুল রাস্তা বেছে নেয় তবে পাবলিকের রিয়েকশন কেমন হয় সেটা আপনাদের কাছে বলার জন্য।)

~একজন লোক বললো, এটা তো নিচে নামার সিড়ি। উল্টো পথে উঠছেন কেন? (একটূ রাগত স্বরে।)
_সরি, জানতাম না। (নরম সুরে)

~সাইনবোর্ড টাঙ্গানো আছে, পড়তে পারেন না নাকি!
_সাইনবোর্ড খেয়াল করিনি। (ভদ্র ভাবেই বললাম।)

উনি আমার কথা শুনে মনে হয় তেলে বেগুনে জ্বলে উঠলো। একটা মানুষের ভুল হয় কিভাবে!

~খেয়াল করেন নি কেন? চোখ কি বাসায় রেখে আসেন?
_না বাসায় রেখে আসিনি। চোখের উপর চশমা পড়েছি তো, তাই কিছু দেখিনি (টিটকারির হাসি হেসে ততক্ষণে পাশ কাটিয়ে ব্রীজে উঠে হাটা শুরু করে দিলাম।)



~নিজেরা যদি নিজেদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে না পারি, ভুল শোধরানোর জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিতে না পারি, নিজেদের মধ্যে দ্বন্দ্বে ভুগি, পরস্পরের প্রতি রূঢ় আচরণ করি তাহলে বাহিরের মানুষ আমাদেরকে ডমিনেট করবে এটাই তো গাণিতিক ও আধ্যাত্মিক সমীক্ষা!
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×