বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক উদিয়মান টাইগার। এই কথা গত কয়েক বছরে বহুবার, অসংখ্য পত্রিকা,হাজারো বিখ্যাত ব্যক্তিদের মুখের অমূল্য মুখ নিঃসৃত বাণীতে একই ধ্বনি উচ্চারিত হয়েছিল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে,নব্য অর্থনৈতিক শক্তি হিসেবে আভির্ভূত হচ্ছে।ঠিক কিছু দিন পরই আমাদের স্বপ্ন ধ্বংসী ঘুর্নিঝড় নেমে আসল আমাদের উপর।আজকাল নামী-দামি কাগজ ছাপে রক্তস্নাত বাংলাদেশের ভূলুণ্ঠিত চিত্র।বিশ্বের যেকোনো নারকীয়তার সাথে পাল্লা দেয়ার ক্ষমতা রাখে সদ্য রাজনৈতিক সংস্কৃতিতে যুক্ত হওয়া পেট্রোল বোমা।এটা এমন একটি মরনাস্ত্র যা অগ্নিসংযোগ এর এক মিনিটের মধ্যেই কেড়ে নেয় হাজারো মায়ের নারী ছেড়া ধন,শিশুর পিতা ডাকার অধিকারটুকু।পেট্রোল এর সাথে ফসফরাস মিশানোর ফলে এই আগুন পানি বা অন্য কোন প্রচেষ্টায় নিভানো সম্ভব না।এই আগুন নিভাতে হলে দরকার অক্সিজেন এর প্রবাহ বন্ধ করা,এটা প্রায় অসম্ভব বলে দিনের পর দিন হারিয়ে যাচ্ছে কতগুলো পরিবারের স্বপ্ন,কতগুলো মায়ার চোখের চাহনি। আমাদের দেশের সুশীল সমাজ বা ব্যক্তিত্বসম্পন্ন মানুষ থাকলে,মানবাধিকার কর্মী থাকলে এর বিরুদ্ধে প্রতিবাদ করত।সুশীল সমাজ,মানবাধিকার কর্মী কার কি আসে যায়?? মরে ত গরীব মানুষ ,মরে দিন মজুর,বিকলাঙ্গ হয় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। যার যায় সে বোঝে অন্যরা পত্রিকার পাতা খুলে সংখ্যা গুনে দেখে। মানুষকে ভালোবাসার নামে হত্যা করা হচ্ছে প্রতিনিয়ত। আমরা আজকাল বাস করছি গোরস্থানে যেখানে কারো প্রতি কারো অনুভূতি কাজ করে না। বিগত পঁয়ত্রিশ দিন হরতাল, অবরোধ দিয়ে দেশের নিষ্পাপ ষাটজন মানুষকে যারা ঠেলে দিতে পারে মৃত্যুর কোলে, যারা দেশের শিক্ষাব্যবস্থা কে ধ্বংস করে দিচ্ছে, দিনমজুর এর মুখের খাবার যারা কেড়ে নিতে বিন্দুমাত্র দ্বিধা করে না,দেশের অর্থনীতি কে যারা পায়ের তলায় পিসে মারছে সেই সব কুলাঙ্গার এর পক্ষে আর যা কিছু করা সম্ভব হোক না কেন দেশকে, দেশের মানুষকে ভালোবাসা সম্ভব নয়।আজকে হরতাল, অবরোধ মানেই আহবান কারীদের অলস সময় পার করা,রাস্তায় না নামা আর কিছু মানুষের জীবন প্রদীপ নিভিয়ে দেয়া। কোমলতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ যারা ভুলুন্ঠিত করে,শ্রমজীবী মানুষকে পথে বসানোর দায়িত্ব যারা হাতে নিয়েছে তাদের হাজারো ধিক্কার জানাই।এই নির্বিচারে মানুষ হত্যার দায়ভার আপনাদেররই,এটা অস্বীকার করার কোন সুযোগ নেই।যাই ভাবুন না কেন উপরে একজন আছেন তার কাছে জবাবদিহি করতেই হবে।ওই নরখাদক, রক্তচোষা মানুষরূপী পশুদের কোন ক্ষমা নাই।সামাজিক রাষ্টীয় উভয় ভাবে প্রতিহত করতে হবে, হাজারো মানুষকে যারা মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে তাদের দমন করার জন্য যেকোন কঠোর পদক্ষেপকেই সাধুবাদ জানাই।আমরা রাজনীতি বুঝিনা শুধু বুঝি ভালো কাজের পরিবেশ, কারো কাছে টাকা পয়সা চাইনা চাই বাসা থেকে বের হয়ে পুণরায় সুস্থভাবে ঘরে ফেরার অধিকার।ভালো যানবাহন চাইনা স্কুলে যাওয়ার জন্য,ভালো ক্লাশ রুম চাই না ক্লাশ করার জন্য, চাই স্কুলে নির্বিঘ্নে যাতায়াতের নিশ্চয়তা, সুস্থভাবে ক্লাশ করার অধিকার।ভালো গাড়ি চাই না, বাড়ি চাই না চাই মা-বাবা কে নিয়ে শান্তিতে ঘুমাতে। আর আমাদের সুখ কেড়ে নিয়েন না,আমার রক্তে হলি খেলায় মেতে উঠিবেন না।দোহাই আপনাদের, আরজি মানবতার, সাক্ষী সর্বশক্তিমানের।
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।