আবারো প্রেট্রলবোমায় গাইবান্দা ও বরিশালে নিহত ৭ .....০৭/০২/১৫ এর সকালের দুঃখ ভরাক্রান্ত নতুন খবর ।
খুব ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অনলাইন (ফেবু,ব্লগিং,নিউজ) জগৎ এ প্রবেশ করা আমার একটা নিয়মিত অভ্যাস । প্রত্যেক দিন খবরের কোন সাইটে ঢুকলেই ২ টা খবর পাবোই পাবো ।
১/ দেশে শান্তি শৃংখলা বজায় আছে , আপনাদের নিরাপত্তায় পুলিশ, আইনশৃংখলা বাহিনী নিয়োজিত অাপনারা নির্ভয়ে বাহিরে বের হন- সরকার এবং নিরাপত্তা বাহিনী ।
২/আবারো দূর্বৃত্তদের পেট্রোল বোমায় নিহত ৭ ...পুলিশের গুলিতে নিহত- ৩ মোট সংখ্যা দাড়ালো ৬৯ ।
সরকারের কাছে আমি জানতে চাই আর কত মানুষ মরলে বলবেন আপনারা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন । আপনাদের আহব্বানে সাড়া দিয়েই কিন্তু আমরা হরতাল অবরোধ না মেনে বাহিরে বের হই । আর তার মূল্য আপনারা আমাদের রক্ত দিয়ে দেন
আপনারা আমাদের নিরাপত্তাও দিবেন না সংলাপেও বসবেন না আর বলবেন দেশের মানুষ আপনাদের সাথে আছে । আমরা কি ভাইসা ভাইসা বাংলাদেশে আসছি ???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




