আমি সাধারণত খুব দ্রুত বই পড়ে শেষ করে ফেলি... গল্পের শেষটা না দেখা পর্যন্ত অস্থির লাগে। কিন্তু জোয়ানে হ্যারিস এর 'ব্ল্যাকবেরী ওয়াইন' পড়ার পর পর মনে হলো, এরকম বই বোধ হয় আরেকটু ধীরে পড়া যায়। খালি গল্পের টানটাই তো নয়। এমন অনুভবময় লেখা পড়তে হলে নিজের ইন্দ্রিয়গুলোকে বুঝি একটু একটু করে তৈরী করা লাগে। 'চকোলাত' তাই আমি একটু সময় নিয়ে পড়ছি। আমার পড়া সেরা লেখা বলবো না( আর আমি পড়েছিই বা কতো?), তবে ইন্দ্রিয় ইন্দ্রজাল এরকম এখন পর্যন্ত আর পড়ি নি। আমি এমনিতেই ভোজন রসিক, আর ওর বইতে যেভাবে খাবারের বর্ণনা থাকে, সেটা আমাকে মনে মনে আপ্লুত করার জন যথেষ্ট। চকোলাত এর প্রথম পর্ব পড়ে আমি বুঝি নি যে এটা মা-মেয়ে'র কাহিনী। ছোট ছোট সমাজের অদ্ভুত সব লোকের অদ্ভুত সব বৈশিষ্ট্য এমন জীবন্ত বইটাতে! সাথে আছে মিস্টিফিকেশান আর ম্যাজিক। আস্তে আস্তে গল্পের ভেতরে ঢুকে যাচ্ছি। দেখি কি চমক আছে সামনে।
-----------------------
চকোলাত বইটা যেদিন পড়ে শেষ করেছি ওইদিন আমার নানী মারা গেলেন। বেঁচে থাকতে তাকে ইদানীং মিস করিনি তেমন, প্রায় বছর সাতেক ধরে পক্ষাঘাতে আক্রান্ত, কথা বলতে পারতেন না ঠিকমতো। কিন্তু মারা যাবার পরে কেমন অস্থির ছিলাম কয়েকটা দিন। তাই চকোলাত নিয়ে অনুভূতির কথা লিখে শেষ করতে পারি নি। আজকে লিখতে বসে টাটকা অনুভূতি'র ছোঁয়াটা পাচ্ছিনা, একটু বাসি হয়ে গেছে কিনা। আর তাছাড়া বইটা'র শুরুটা বরং শেষের চে অনেক বেশি চমকপ্রদ ছিলো। একদম শেষের দিকে যদিও অদ্ভুত কিছু রিভিলেশান ছিলো, সেইটার চেয়ে প্রথমকার টান টান উত্তেজনা আর চকোলেটীয় আবহটা বেশি ভালো লেগেছে আমার। ব্ল্যাকবেরী ওয়াইনের লোকটার সাথে আমি বরং বেশি রিলেট করতে পেরেছি, চকোলাতের রচার এর চেয়ে। আমার নিজের বেকিং-কুকিং-চকোলেটের প্রতি আগ্রহ অসীম। কিন্তু বুনো হার্ব এর গন্ধ, গোলাপ আর ল্যাভেন্ডার এর বাগান, তীব্র গন্ধের ওয়াইন- এসবের গন্ধময়তা বরং বেশি রোমান্টিক লেগেছে, বিশেষ করে একটি ভুলতে বসা ছোট্ট গ্রামের একটা ফার্ম হাউসে বসে ঘাপটি মেরে গল্প লিখে যাওয়া আমার কাছে মারাত্মক আকর্ষণীয় লেগেছিলো। ইস আমার একটা ছোট্ট বাগান বাড়ি থাকলে কি মজা হতো! চকোলাত বইটা যেদিন পড়ে শেষ করেছি ওইদিন আমার নানী মারা গেলেন। বেঁচে থাকতে তাকে ইদানীং মিস করিনি তেমন, প্রায় বছর সাতেক ধরে পক্ষাঘাতে আক্রান্ত, কথা বলতে পারতেন না ঠিকমতো। কিন্তু মারা যাবার পরে কেমন অস্থির ছিলাম কয়েকটা দিন। তাই চকোলাত নিয়ে অনুভূতির কথা লিখে শেষ করতে পারি নি। আজকে লিখতে বসে টাটকা অনুভূতি'র ছোঁয়াটা পাচ্ছিনা, একটু বাসি হয়ে গেছে কিনা। আর তাছাড়া বইটা'র শুরুটা বরং শেষের চে অনেক বেশি চমকপ্রদ ছিলো। একদম শেষের দিকে যদিও অদ্ভুত কিছু রিভিলেশান ছিলো, সেইটার চেয়ে প্রথমকার টান টান উত্তেজনা আর চকোলেটীয় আবহটা বেশি ভালো লেগেছে আমার। ব্ল্যাকবেরী ওয়াইনের লোকটার সাথে আমি বরং বেশি রিলেট করতে পেরেছি, চকোলাতের রচার এর চেয়ে। আমার নিজের বেকিং-কুকিং-চকোলেটের প্রতি আগ্রহ অসীম। কিন্তু বুনো হার্ব এর গন্ধ, গোলাপ আর ল্যাভেন্ডার এর বাগান, তীব্র গন্ধের ওয়াইন- এসবের গন্ধময়তা বরং বেশি রোমান্টিক লেগেছে, বিশেষ করে একটি ভুলতে বসা ছোট্ট গ্রামের একটা ফার্ম হাউসে বসে ঘাপটি মেরে গল্প লিখে যাওয়া আমার কাছে মারাত্মক আকর্ষণীয় লেগেছিলো। ইস আমার একটা ছোট্ট বাগান বাড়ি থাকলে কি মজা হতো!
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১২ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


