গেলো হপ্তায় জোয়ানে'র আরো একটা বই পড়লাম, তুলনামূলকভাবে বাকি বইগুলোর চেয়ে একটু ডার্কার থিমের, অবশ্য চকোলাতও ডার্ক ছাপমারা ছিলো। (বাংলায় এই ডার্ক থিমের কোন আলাদা নাম আছে?)। ফাইভ কোয়ার্টার্স অফ দ্য অরেঞ্জ পড়তে গিয়ে একটা জায়গায় এমন চমকেছি, কেমন করে একটা কাল্পনিক চরিত্রের কাল্পনিক কোন চরিত্র এমনভাবে বাস্তবে রূপ নিতে পারে? সম্ভব কেমনে? বইটার প্রায় মাঝামাঝিতে পাওয়া সেই ঘটনাটা পড়ে আমি গোটা একটা দিন থ মেরে ছিলাম। ইচ্ছে করছিলো ওই চরিত্রটাকে এক্ষুণি ডেকে জানাই আমি জানি, 'আই হ্যাভ বিন দেয়ার' । জোয়ানে'র বাকি সব বইগুলার মতো এই বইটাতেও ফ্রান্সের লোকজ খাবারের অসাধারণ সব বর্ণনা, একদম সরাসরি কিছু বলা নাই যদিও, একটু স্বাদ, একটু গন্ধের আবেশ- এটুকুতেই আমাকে টাশকি খাইয়ে দেয়। আমি গ্রামে থাকাটাকে মিস করি খুব, কিন্তু শহর ছেড়ে চলে যাওয়ার সাহসও নাই। যাই হোক গল্পে ফিরে যাই, গল্পটার শুরুটা খানিক বোরিং, আস্তে আস্তে জমে উঠেছিলো বেশ, কিন্তু শেষটা জমেনি তেমন। খুব ভালো একটা বই হতে হতে হয়নি, চকোলাত যেমন একটা প্রপার বই, ব্র্যাকবেরী ওয়াইনের যেমন একটা ক্লিশে হলেও চলে টাইপের এন্ডিং আছে, এই বইটাতে কি যেন একটা মিসিং মনে হয়েছে। তবে আমার জন্য ঠিক আছে, বই মানেই নতুন গল্প আমার কাছে, নতুন একটা জায়গা, নতুন কিছু লোক, নতুন একটা কালচার। সব মিলিয়ে পড়ার যোগ্য বই এইটা।
ফাইভ কোয়ার্টার্স অফ দ্য অরেঞ্জ
লাল ব্রীজ ছোঁয়ার স্বপ্ন

আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।
ঘাটের... ...বাকিটুকু পড়ুন
মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।