'শিক্ষার্থী শান্তি পুরস্কার':
প্রতি দুই বছর অন্তর কোন ছাত্র/শিক্ষার্থী কিংবা ছাত্র সংগঠনকে শান্তি প্রতিষ্ঠা এবং মানবাধকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ''শিক্ষার্থী শান্তি পুরস্কার' প্রদান করা হয়। ট্রন্ডহাইমে অবস্থিত শিক্ষার্থী শান্তি পুরস্কার দফতরের তত্ত্বাবধানে সমস্ত নরওয়েজিয়ান ছাত্র-ছাত্রীদের তরফ থেকে এই পুরস্কার প্রদান করা হয়; নরওয়ের সমস্ত বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচনের সাথে সাথে দফতরটি পুরস্কার প্রদানের জন্য একটি স্বাধীন শান্তি পুরস্কার পর্ষদও নির্বাচন করে থাকে।ট্রন্ডহাইমের আন্তর্জাতিক ছাত্র উৎসব চলাকালীন সময়ে এই পুরস্কার প্রদান করা হয়।
পর্ষদ:
২০১০ সালের শান্তি পুরস্কার পর্ষদের সদস্য সংখ্যা নয়, যার মধ্যে নরওয়ের ছাত্র সংঘ থেকে চারজন প্রতিনিধি, ছাত্র এবং শিক্ষা' র আন্তর্জাতিক সহায়তা তহবিল থেকে একজন প্রতিনিধি এবং চারজন ছাত্র নয় এমন বিশেষজ্ঞ সদস্য রয়েছেন।
২০১১ সালের পর্ষদে অন্যান্যদের মধ্যে রয়েছেন, নোবেল শান্তি পুরস্কার পর্ষদের প্রাক্তন প্রধান Ole Danbolt Mjøs, প্রাক্তন বাণিজ্য ও শিল্প মন্ত্রী এবং বর্তমানে নরওয়ে রেড ক্রিসেন্ট- এর সাধারণ সচিব Børge Brende, নরওয়েজিয়িন ব্রডকাস্টিং কর্পোরেশান (NRK) এর জেলা এবং সংবাদ সম্পাদক Gro Holm, নরওয়েজিয়ান ইউনেস্কো কমিশনের প্রধান Vigdis Lian, নরওয়ের জাতীয় ছাত্র সংঘের (NSO) প্রধান Anne Karine Nymoen এবং ছাত্র এবং শিক্ষা' র আন্তর্জাতিক সহায়তা তহবিলের (SAIH) প্রধান Runar Myrnes Balto।
পূর্ববর্তী পর্ষদ সদস্যের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অসলো শান্তি এবং মানবাধিকার কেন্দ্রের নির্দেশক Kjell Magne Bondevik,
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


