শেষ থেকেই শুরু করি , আমার চাচাত চাচা - আমাদের বংশের একমাত্র মুক্তিযোদ্ধা । আমাদের কত ভাল লাগত আমার পাশের ঘরেই একটা মুক্তি আছে । মুক্তিযুদ্ধের সময় চাচার বয়স ছিল ১৪ কি ১৫ ; এবং তার বাবা ছিলেন আমাদের এলাকার স্বনামধন্য রাজাকার । হিন্দু বাড়িতে নিয়মিত হামলা চালিয়ে লুটপাট করত । যার নিদর্শন এখন ও আছে !!! যা ই হোক, আমাদের এলাকার মুক্তিযোদ্ধারা তার বাবাকে নিষেধ করেছিল লুটপাট করতে । শোনেনি । তখন সে পালিয়ে যায় কাকার মামার বাড়ি মানে ওনার শ্বশুরবাড়ী । মাঝপথেই আটক করে "মুক্তিযোদ্ধারা" । বেয়নেট দিয়ে খুচিয়ে পাপের রক্তে স্নান করিয়ে মেরে ফেলা হল । ৩-৪ দিন পর খুজে পেল লাশ ;; বস্তা পচা লাশ ।। মুক্তিযুদ্ধে বাপ মারা গেছে , সেই অযুহাতে "মুক্তিযোদ্ধা" হয়ে গেলেন (মুক্তিযুদ্ধ শেষে)আমার চাচা ।
গেল চাচার কাহিনী ;
আমার বাবা তখন সামান্য স্কুল শিক্ষক, এবং ভাই বোনের মধ্যে ছোট । পারিবারিক কারনে আমার বাবা মুক্তিযুদ্ধ করলেন না, আবার রাজাকার হলেন না । এই দুইটা দুঃসাহসিক কাজ থেকে পরিত্রান পেতে অনেকদিন "পদ্মার বুকে",ঢাকায় মামার বাসায় কাটান ।। এলাকায় একদিন পাকবাহিনী তাকে ধরে নিয়ে দাঁড় করিয়েছিল গনহত্যার লাইনে , সেখানেই বাবা অজ্ঞ্যান হয়ে গেলে তাকে খোদার রহমতে বাঁচিয়ে দেয়া হয় । তারপর থেকেই পলাতকের মত পরিবার নিয়ে মুক্তিযুদ্ধ কাটালেন । মুক্তিযুদ্ধ শেষ হল, বাবা আর যাই করুন অন্তত এটা ভেবে খুশি হয়েছিলেন যে আর গনহত্যার লাইনে দাঁড়ান লাগবে না ।
চাচা নিজে যেমন স্বনামধন্য "চোর" তার সুযোগ্য পুত্র মাদক চোরাচালানি করে । তত্ত্বাবধায়ক সরকার এর আমলে হিরোইন সহ ধরা পড়েছিল । ওর ভয়ে আমরা সপরিবারে সোনার গ্রাম ছাড়লাম । আমার বাবাকে কয়েকবার হত্যার হুমকি দিয়েছিল ও !! কুকীর্তি আর কি শোনাব থাক এসব ।
আমার ভুয়া মুক্তিযোদ্ধা চোর চাচার সর্বশেষ সুকীর্তি হল । উপজেলায় কোন এক কর্মকর্তার কাছে এলাকার যুদ্ধাপরাধী লিস্ট দিতে গিয়ে বলে আমার বাবাকে কি কোন ভাবে ঢুকিয়ে দেয়া যায় কি না । যা হোক কপাল গুনে ওই অফিসার ছিলেন খুব ভালো মানুষ । সাথে সাথে আমার বাবাকে জানালেন , এবং খুব দুঃখ প্রকাশ করে বললেন "আপনার মত একজন মানুষকে এই ভাবে ফাঁদে ফেলতে চায় !!"
। বাবা বললেন থাক আমার এ তো ভাই ।
এই হল আমার দেখা প্রথম মুক্তিযোদ্ধা । যার স্থান কিনা "মতিয়ূর, জাহাঙ্গীর আর কাকনবিবির সাথে " !! কি বিশ্বস্ততা থাকল সেই মুক্তিযোদ্ধা তালিকার ?? আজ "কাঁকনবিবির" একটা রিপোর্ট কোন একটা ব্লগ এ পড়ে নিজেই তাজ্জব বনে গেলাম ।।
আমি আমার সমস্যা তুলে ধরতে আগ্রহী ছিলাম না , বেরিয়ে গেল । আর একটি কথা গতবার আমার একটা ফ্রেন্ড আমার সাব্জেক্ট এ চান্স পেয়ে ভর্তি হতে পারলো না। আসন সঙ্কট । অথচ মুক্তিযুদ্ধা কোটায় যে ৪ টা স্টুডেন্ট কোটায় ভর্তি হল তাদের প্রত্যেকের চেয়ে আমার ফ্রেন্ড অনেক বেশি ক্রিয়েটিভ । তাই আমার ব্যক্তিগত মতামত হল । ভুয়া এই মুক্তিযোদ্ধা লিস্ট থেকে রাষ্টীয় কোষাগার থেকে তার নাতি পুতি কে পড়াশোনা না করে ,উপযুক্ত প্রমান সহ সত্যিকার এ মুক্তিযোদ্ধা বাছাই করে তাদের সেই অর্থ দেয়া হোক । তাহকে আর "কাঁকনবিবি" না খেতে পেয়ে কাদবে না । আর বিশ্ববিদ্যালয়ে "প্রতিবন্ধি কোটা" ছাড়া আর যে কোন কোটাই অপ্রয়োজনীয় । ওই আসনগুলোতে আরো কিছু মেধাবী পড়তে পারবে । কেউ মনঃ কষ্ট পেলে মাফ করবেন । আমার মন থেকে বলা । আর উপরের তথ্যগুলো আমাদের গ্রামের বাড়ির সবথেকে প্রবীব ব্যক্তি "ধলা কাকা (৯০) " থেকে শোনা । এবং সবার কাছেই এটা গ্রহনযোগ্য , কারন যেদিন আমার চাচার দাদাকে মেরে ফেলা হয় তখন উনি ই ছিলেন একমাত্র সাক্ষী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


