somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইহাও একটি গল্প

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জানো,
গভীর রাতে কেন যেন জানি হঠাৎ আঁতকে উঠি আমি,
এই মনে হয় হারিয়ে ফেললাম তোমায়।
দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে যায় আমার।
আমি লাফিয়ে উঠি, আর ঐ আকাশপানে তাকিয়ে দেখি তোমার আবছায়া দেখতে পাই কিনা।
আমি নিরাশ হয়ে যাই বারবার।
বোধ হয় হারিয়ে ফেলছি তোমায়।
তুমি আর আমার নেই।
তুমি হারিয়েছো অন্য আঙ্গিনায়।

মোবাইল স্ক্রিনে তোমার ছবিতে হাত বুলাই,
আলতো করে চুমু খেতে চাইয়েও আমি ফিরে আসি।
কারন তুমি এখন আর আমার নেই।

জানো,
কত শতবার আমি চেয়েছি মুঁছে দিবো তোমার সকল স্মৃতি।
কিন্তু জানো,
আমি বারবার ব্যর্থ।
এক অনবদ্য মায়া আমাকে বারবার বাধা দেয়।
জাগিয়ে দেয় তোমার আমার ক্ষণস্থায়ী সেই স্মৃতিগুলো।
আমাদের সেই গল্পগুলো।
আচ্ছা সুকেশেনী - তুমি কি নির্ভরতার খোঁজে আমার কাঁধে মাথা রাখতে নাকি সেসব ছিল তোমার চলনা. ?
যখন মাঝরাতে তোমার নিদ্রাহানি হতো তখন কথা বলার বাহনায় আমায় জাগিয়ে দেয়া কি আধৌ ভালোবাসা ছিল.?

জানো,
তুমি না বড্ড পরিবর্তন হয়ে গেছো।
সেই তুমিকে আমি আজ আর খুঁজে পাই না।
আমি হন্ন হয়ে ছুটে বেড়াই সেই তুমিকে ফিরে পেতে।
জানি পাবো না আর কখনো ।
কারন তুমি এখন আর আমার নেই।
তুমি এখন অনেক ম্যাচিউড হয়ে গেছো,
বাস্তবতা শিখেছো, আমাকেও শিখাচ্ছো - আবেগ আর ভালোবাসা এক নয়।
আচ্ছা, তখন কি সব তোমার আবেগ ছিল.?
আবেগের বশবর্তী হয়ে কি বলেছিলে আমায় - ইফাত ভালোবাসি তোমায়,
নাকি সত্যিই ভালোবাসতে আমায়।

জানো,
আমি এখন পাগলামি করি না, অভিমানও করা হয় না এখন আর কারো সাথে।
কার সাথে অভিমান করবো আমি.?
অভিমান করার মানুষটি এখন আর আমার নেই।
মনখারাপের সময় কাঁধে হাত দিয়ে ভরসাদায়ক কন্ঠস্বরে কেউ বলে না আর এখন - আমি আছিতো।

জানো,
আমার না এখন আর কান্না পায় না,
চোখের কোনে দুফোটা জ্বল জমে আবার শুকিয়ে যায়।
ব্যালকনির গ্রিল ধরে এখন আর দাড়াতে ইচ্ছে হয় না। সেখানেও যে তোমার স্মৃতি, কতরাত ভোর হওয়ার গল্প।
এই শহরের কোন রাস্তায় এখন আর আমার চলতে ইচ্ছে হয় না,
সেখানেও যে তুমি বিদ্যমান।
শহরের অলিগলি সর্বত্রেই যে তোমার স্মৃতি ভাসে। সোডিয়ামের আলোতে হাতে হাত রেখে হাটা, কিংবা কখনো রিক্সায়।
কখনো বৃষ্টি ভেজা কোনো বিকেল, সবই যেন ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন।
আমায় কুড়িয়ে কুড়িয়ে ভোগায় সেই সময়গুলো।
বাসের সিটে আমার বুকে মাথা রেখে নির্ভয়ে সুখের ঘুমে হারিয়ে যাওয়া সেই সময়গুলো আজো আমায় দংশন করে বেড়ায়।

একটা সত্যি কথা বলি.?
আমার খুব ইচ্ছে হতো তোমায় জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দেওয়ার।
সাহস হয়নি আমার।
আমি অপেক্ষায় ছিলাম,
লালশাড়ী পরে পুষ্পারঞ্জিত ঘরে ঘোমটা মুখে তুমি আমার জন্য অপেক্ষা করবে।
আর সেদিন আমি তোমার কপালে ভালোবাসা মিশ্রিত চুমু এঁকে দিবো।
কিন্তু, তুমি হারিয়ে গেলে, আমার জীবন থেকে হারিয়ে গেলে।
চিরচেনা হয়েও পালিয়ে বেড়াও অচেনা রূপে।

বলবে.?
কেন এমন হয়েছিল আমার সাথে.?
আমি স্বপ্ন দেখেছিলাম এক সুখের নীড় তোমার-আমার হবে।
প্রতিটি সূর্যোদয়, সূর্যাস্ত আমাদের সঙ্গী হবে যতদিন দেহে প্রাণ রবে।
কেন হারিয়ে গেলে.?
আমার ভালোবাসা কি যথেষ্ট ছিল না তোমার তরে.?
তোমার সেই লম্বাকেশ আর যাদু মাখা চোখের চাহনি কি আমায় মিস করে.?
আমি মিস করি খুব।
অহহ, বলেইবা কি হবে!
তুমি এখন আর আমার নেই।
তুমি গুটিয়ে নিয়েছো নিজেকে আমার বন্ধন থেকে ,
কিন্তু, মায়াজাল বিছিয়েছো যে আমার পানে,
আমি মুক্তি পাবো তা হতে কি করে.?
ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি এখনো তোমায়।
মিশে আছো এখনো তুমি প্রতিটি নিঃশ্বাসে ,
রবে চিরকাল আমার মাঝে অমর হয়ে।

© আবু রায়হান ইফাত
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×