একাত্তরের চিঠি (পৃষ্ঠা ৫৮)
১৭ ই মে, ২০০৯ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বি আহাম্মদ
বড়গ্রাম ৩.৮.৭১
শ্রদ্ধেয় শহীদুল্লাহ ভাই,
সালাম নেবেন। আপনার সাথে দেখা করব করব করেও সম্ভব হয়ে উঠছে না। আপনার বড়গ্রাম অপারেশন ক্যাম্প নিয়ে বড় ব্যস্ত হয়ে পড়েছি। আপনি নিজেও একবার এলেন না। আশাকরি আগামীতে একবার এসে ক্যাম্প পরিদর্শন করে যাবেন। তা ছাড়া অপারেশন বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলাপ আছে। অর্থাৎ (গোদাগাড়ী) ক্যাম্প উঠিয়ে দিতে হলে আপনার সঙ্গে মিলিত ভাবে একটা প্ল্যান করা দরকার। যা হোক একটু দোয়া রাখবেন, যেন অবিলম্বে আমরা একটা বড় রকমের অপারেশন করতে পারি। আর সে কাজে কিছু অটোমেটিক হাতিয়ার দরকার। অনেক চেষ্টা করেও উদ্ধার বা সংগ্রহ করা গেল না। বর্তমানে কাটলা ইয়ুথ ক্যাম্পে নাকি দু-একটি LMG রাইফেল আছে। যদি করে সেগুলো আপনাদের বড়গ্রাম ক্যাম্পে পাঠিয়ে দেন তো যারপনাই উপকার হবে এবং আশাকরি আপনি তার ত্রুটি করবেন না।
ইতি আপনার ভাই
বেশারউদ্দীন আহাম্মদ
৩.৮.৭১
===============================
চিঠি লেখকঃ মুক্তিযোদ্ধা বেশারুদ্দীন আহামদ। বড়গ্রাম অপারেশন ক্যাম্পে ছিলেন।
চিঠি প্রাপকঃ মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ, কাটলা যুব ক্যাম্প।
সংগ্রহঃ মে. জে. (অব.) ফজলুর রহমানের কাছ থেকে।
===============================
একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট রিভার্সিং: একটি প্রকল্পের প্রস্তাবনা - তর্পন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ...
...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুন
১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন