একাত্তরের চিঠি (পৃষ্ঠা ৬৩)
২২ শে মে, ২০০৯ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নলিন ১২/০৮/৭১
এনায়েত ভাই/বুলবুল ভাই,
সালাম নেবেন। পর, আপনার কথামতো পরদিন ও রাত্রিই ছিলা,। যাক, আপনাদের কৃতকার্যতার কথা শুনিয়া খুবই খুশি হইয়াছি। গত দুই দিনই দেখা করার জন্য ছিলাম। আজ এখনই চলিয়া আসিলাম। ভারতী, লুৎফর ভাই ও তার দল– ওখানে যাইতে চায়, আমাকে বলিয়াছে খাবার ম্যানেজ করিতে। আমি করিব কিছুই বুঝিয়া উঠিতে পারিতেছি না। আপনার কী মত তাহাও তো জানিনা। আপনার মত ছাড়া আমি ঠিক মনে করি না। উহাদের কথা না শুনিয়াও কী করা যায়।
ইহারা হেমনগর উঠিতে চায়। আপনি আপনার বুদ্ধি দিয়া আমাকে সাহায্য করুন। এদিকে ভুয়াপুরের Protection দেওয়া নেহাত উচিৎ। ভুয়াপুরে খোদা না করুক, কিছু হইলে আমাদের আর উপায় নাই।
ইতি
আঙ্গুর তালুকদার
নলিন
==============================================
চিঠি লিখেছেনঃ মুক্তিযোদ্ধা আঙ্গুর তালুকদার ( পুরো নাম মো। নূর হোসেন আঙ্গুর তালুকদার)। কাদেরিয়া বাহিনীর একটি ইউনিটের কমান্ডার ছিলেন। তাঁর বর্তমান ঠিকানাঃ নলিন, গোপালপুর, টাঙ্গাইল।
চিঠি প্রাপকঃ আবু মোহাম্মদ এনায়েত করিম ও বুলবুল খান মাহবুব। টাঙ্গাইল।
চিঠিটি পাঠিয়েছেনঃ আবদুস ছাত্তার খান।
==============================================
একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট রিভার্সিং: একটি প্রকল্পের প্রস্তাবনা একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট প্রকল্পের আপডেট -৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন