somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একাত্তরের চিঠি (পৃষ্ঠা ৬৭)

২৪ শে মে, ২০০৯ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১২.০৯.৭১

মামা,
পত্রের প্রথম আমার হাজার হাজার সালাম জানবেন। এইমাত্র আপনার পত্র পেলাম, পত্র পড়ে সব অবগত হলাম। মামা, বড় অসুবিধায় পড়ে আপনার কাছে পত্র দিয়েছিলাম। আমি ১৫ দিনের জন্য ছুটি নিয়েছিলাম। মনে করেছিলাম সকলের সঙ্গে একবার দেখা করব কিন্তু ভাগ্যের পরিহাসে কারও সঙ্গেই দেখা করতে পারলাম না। জানিনা এরপর আর কোনোদিনদেখা করতে পারব কি না। মামা, আম্মা এবং আব্বারপ্রতি নজর রাখবেন, আমার মতো তাদের বিমুখ করবেন না। এখনো কয়েকদিন ছুটি আছে। এ কয়দিন কোথায় থাকব জানি না। এর কয়দিন পর যাব যেখানে যেখানে আমাদের স্থান। তারপর কোথায় থাকব জানি না। আমার জন্য এবং দেশের জন্য দোয়া করবেন। বাড়িতে চিন্তা করতে মানা করবেন। যেমনি হোক বেঁচে থাকব, কেননা ন্যায়ের পথে আছি, মরে যাই যাব, কোনো দুঃখ নেই, তবু মনে করব কিছু করেছি। আমার কাছে একটা transistor আছে। সেটা তোতা মামার কাছে রেখে যাব। যদি পারি তবে পরে পাঠাব। আপনি তোতাকে চিনবেন না। ওর খুব ভাল তাই সবই নিয়েছে। তাদের জন্যই আপনি (…) মাফ করবেন, একদিন বুঝবেন ঠিকই। মিন্টু ভাইয়ের খোঁজ মনে হয় পাননি। মামানি কে এই পাগলের জন্য দোয়া করতে বলবেন এবং সালাম জানাবেন। মেরী কেমন? তাকেও দোয়া করতে বলবেন। আপনাদের দোয়াই আমাদের সকলের পাথেয়।
ভুল ক্ষমা করবেন।
ইতি
আজিজুর

==============================================
চিঠি লেখকঃ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান তরফদার (আজিজ বাঙ্গাল)।
চিঠি প্রাপকঃ তৎকালীন মুসলিম লীগের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল হাই।
সংগ্রহঃ আব্দুস ছাত্তার খান। ২০০১ সালের ২১ জানুয়ারি প্রাবন্ধিক ও গবেষক শফিউদ্দিন তালুকদার চিঠিটি টেপিপাড়া, ভুয়াপুর, টাঙ্গাইল থেকে সংগ্রহ করেন। আব্দুস ছাত্তার খান চিঠিটি তাঁর কাছ থেকে সংগ্রহ করেন।
===============================================

একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট প্রকল্পের অংশ হিসেবে প্রকাশিত।

একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট প্রকল্পের আপডেট -৩
==============================================
১৩‌ থেকে ৫০ পৃষ্ঠার চিঠির প্রথম পিডিএফ সংকলন ডাউনলোড করুন
মিডিয়াফায়ার লিংক Click This Link

ই স্নিপস লিংক Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সজিব কখনো তারেক নয়॥

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০০



বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।এর মধ্যে একটি বহুল আলোচিত মিথ্যা প্রোপাগান্ডা হচ্ছে - সজীব ওয়াজেদ জয় কি সার্চ ইঞ্জিন আবিষ্কার... ...বাকিটুকু পড়ুন

আপনার কি ভালো লাগে, ভূত না জ্বীন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪



হ্যা ভূতের গল্প ভালো লাগে।
নলে অবাক হবেন, আমি নিজেও ভূতের কবলে পড়েছি অনেকবার। অথচ জ্ঞানীগুণীরা বলেন, ভূত বলতে কিছু নেই। এই আধুনিক যুগে আমি নিজেও বিশ্বাস করি ভূত... ...বাকিটুকু পড়ুন

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

আমার একটু ঘুম দরকার

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।

প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ... ...বাকিটুকু পড়ুন

না ফেরার দেশে চলে গেলেন আমার দাদা

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ১১:৩৮



ঘড়িতে তখন সন্ধ্যা ৭টা ৫৪ মিনিট । চারিদিকে এশার নামাজের আজান শেষ হয়েছে । বাড়ির পুরুষরা সব মসজিদের দিকে ছুটে যাচ্ছে । কিন্তু একজন পুরুষ এইখানে শুয়ে আছেন । পুরুষটি... ...বাকিটুকু পড়ুন

×