somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একাত্তরের চিঠি (পৃষ্ঠা ৭০)

২৯ শে মে, ২০০৯ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারিখঃ ২৫-০৯-৭১

আব্বাজান,
আমার সালাম ও কদমবুসি গ্রহন করুন। ইদানিং আসার পর হতে মনটা খুবই উদ্বিগ্ন। মন থেকে দুশ্চিন্তা মুছতে পারছি না। কয়েক দিন হয় একটি খবর পেলাম, আমাদের গ্রামে নাকি দুইটি বাড়ি পাকবহিনী পুড়িয়ে দিয়েছে। এরও সঠিক কোনো খবর পাচ্ছি না। বাড়ির এবং আপনাদের খবর নেওয়ার জন্য মুক্তিবাহিনীর একজন গেরিলাকে পাঠিয়েছিলাম। সেও এখন পর্যন্ত ফিরে আসে নাই।
যাক, বর্তমানে দেশের এবং আপনাদের কী হাল অবস্থা পত্রবাহকের নিকট তা অবশ্যই বিস্তারিত বলে অথবা চিঠি লিখে দিবেন। পত্রবাহক আমাদের খুবই বিশ্বস্ত ও অন্তরঙ্গ লোক। হয়তো চিনতেও পারেন। তার আব্বা ঢাকার প্রটৌকল অফিসার জনাব ওবায়দুর রহমান খান, তাড়াইল থানার পুরুরা গ্রামে তার বাড়ি। তারা মিঞা চেয়ারম্যান সাহেব টাকাটা দিয়েছেন কি না জানি না। যদি দিয়া থাকেন তবে পত্রবাহকের নিকট এক হাজার টাকা অবশ্যই দিয়া দিবেন। আর যদি না দিয়া থাকেন তবে অন্তত কমপক্ষে ছয়শত টাকা যে প্রকারেই হোক দিয়া দিবেন। এ-টাকাটা আমার নয়। এই সময়েই আমাকে এই দেনা মিটাতে হবে নতুবা আমার মান ইজ্জতের প্রশ্ন হয়ে দাড়াবে। আর যদি আপনি এখানে এসে কারবার করতে চান তবে বর্ডারের নিকট বাংলাদেশ সরকার একটি নতুন বাজার বসিয়েছে। বাজারটি খুব চালু হয়েছে। যেকোন কারবার এখানে করা যাবে। বাজারে আমি একটি (…) বলেছি। আপনি যদি আসতে চান তাহলে জানাবেন। হাসেম উদ্দিনের জন্য কোনে চিন্তা করবেন না। সে ভালোই আছে। আর একটি খবর। সম্ভব হলে সত্রদরিয়ার ফুলু মিঞাকে জানিয়ে আসবেন। হাত্রাপাড়ার একটি ছেলে, নাম নুরুল ইসলাম। পিতা আ. মজিদ উ. মানী হুসেন। ট্রেনিং শেষ করে আসবার পথে খাসিয়া পাহাড়ে গাড়ি উল্টে যাওয়াতে তার মৃত্যু হয়েছে। এখানে তাকে যথারীতি দাফন করা হয়েছে। (অসমাপ্ত)

==============================================
চিঠি লেখক ও প্রাপকের নাম পাওয়া যায়নি।
সংগ্রহঃ মুক্তিযুদ্ধ যাদুঘর।
==============================================
একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট প্রকল্পের অংশ হিসাবে প্রকাশিত

পৃষ্ঠানুযায়ী আপডেট দেখুন একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট প্রকল্পের আপডেট -৩

প্রকল্পের লাইভ আপডেট পাবেন এখানে: Click This Link
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাচার : একটি শক্তিশালী অস্ত্র

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:৪২

মিথ্যাচার : একটি শক্তিশালী অস্ত্র



আমরা ছোট বেলায় পড়েছি,
মিথ্যা বলা মহাপাপ, তা করলে কঠিন শাস্তি পেতে হয় ।

আর এখন জেনেছি , মিথ্যা বলা একটি অন্যতম কৌশল
যা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা... ...বাকিটুকু পড়ুন

এক দুই তিন, 'না'-এ ভোট দিন

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪০


১.
সকল নাগরিক
গণভোটে 'না' দিক

২.
জনগণ রাগের চোটে
'না' দেবে গণভোটে

৩.
হয় দেব না ভোট
নাহয় দেব 'না' ভোট

পুনশ্চ:
গণভোট ও নির্বাচন...
'না' না জিতলে প্রহসন ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় একজন শিক্ষক।

লিখেছেন ক্লোন রাফা, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪৫



জাফর ইকবাল স্যার:
এই দেশের মাটিতে পা দিয়ে বুঝলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো বিবর্ণ হয়ে গেছে।বিবর্ণ ঘাসের প্রতিটি ক্যাম্পাসে উট প্রজনন সেন্টার খোলা হয়েছে।দলে দলে মেধাবীরা সেক্সোলজি ও পর্ণোগ্রাফি চর্চা করে... ...বাকিটুকু পড়ুন

লিমেরিক

লিখেছেন বাকপ্রবাস, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০১

ধান লাগাতে গিয়ে খোকার একী হল হাল
কাদা জলে হোঁচট খেয়ে চিড়ে গেলো গাল
না পারে আর কইতে
না পারে আর সইতে
টক মিষ্টি যাহাই খাচ্ছে সবই লাগে ঝাল। ...বাকিটুকু পড়ুন

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

×