একাত্তরের চিঠি (পৃষ্ঠা ৮৪)
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২১.১০.৭১
প্রিয় স্যার,
সবিনয় নিবেদন এই, আমরা ১৪/০৯/৭১ ইং তারিখে ভালুকায় পৌছিয়াছি। পথে পাকফৌজের ঘেরাওয়ের মধ্যে পড়িয়া ৫-৬ ঘন্টা ফাইট হয়। ১০ জন মুক্তিযোদ্ধা শহীদ হইয়াছে, ১৭ জন পাকসেনা ও রাজাকার নিহত হইয়াছে। আমি অনেক পূর্বেই সংবাদ দিবার চেষ্টা করিয়াছি। শওকত আলীকে পাঠাইয়াছিলাম। সে পথিমধ্যে রাজাকারের হাতে ধরা পড়িলে তাহাকে কৌশলে মুক্ত করা হইয়াছে। আমি আফছারউদ্দিন সাহেবের সঙ্গে হাতিয়া মুক্তিফোজের ডাক্তার হিসেবে কাজ করিতেছি। আমার এখানে ১৮০/১৯০ মাইল পর্যন্ত মুক্ত এলাকা। আমি আসিয়া অনেক ছেলে পাঠাইলাম। আমি দেশে গিয়া দেশের খুব শোচনীয় অবস্থা দেখিয়াছি। আমরা ওই সময় দেশে পৌছিতে না পারিলে বহু লোক রাজাকারে চলিয়া যাইত। আমাদের ভালুকায় মুক্তিযোদ্ধারা অস্ত্র ছাড়িয়া অনেকেই আত্নগোপন করিয়াছিল। আমার বাড়িঘর বলিতে কিছুই নাই। পাকসেনারা পোড়াইয়া ফেলিয়াছে। নিবেদন ইতি।
আপনার বিশ্বস্ত
ডা. ………উদ্দিন
=========================================
সংগ্রহঃ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধঃ দলিলপত্র থেকে।
=========================================
চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট প্রকল্পের অংশ হিসাবে প্রকাশিত
১৩ থেকে ৫০ পৃষ্ঠার চিঠির প্রথম পিডিএফ সংকলন ডাউনলোড করুন
এখান থেকে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন