somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'ধর্ষনের বিচার চাই, তবে দোষ কিন্তু নারীর, কারন উহাদের পোষাক খাটো!!! '-- এই কথাও শুনতে হয়! এই লজ্জা কই রাখি?

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক প্রজাতির নাকি পতঙ্গ আছে যাহাদের মধ্যে সঙ্গমের পরে কখনও কখনও স্ত্রী প্রজাতিটি সঙ্গম ক্লান্ত পুরুষ প্রজাতিটিকে খাইয়া ফেলে! উহাদের মধ্যে এরকমই রেওয়াজ বিদ্যমান। আবার বিড়াল, বাঘ, সিংহ ইত্যাদি বিড়াল গোত্রের মধ্যে প্রায়শই পুরুষ প্রজাতিটি ঔরসজাত বাচ্চাগুলোকে খাইয়া ফেলে। বলিতে গেলে আরও অনেক রকম বলা সম্ভব, জীব জগতে কত বিচিত্র ধরনের আচারই না আছে!
আমি অবশ্য সমগ্র প্রাণীকুলের বৈচিত্র্য বিষয়ক কোন আলোচনা ফাঁদিয়া বসি নাই, আমি বলিতেছি সৃষ্টির স্বঘোষিত সেরা জীব- আশরাফুল মাখলুকাত ওরফে মানুষ তথা হোমো স্যাপিয়েন্স প্রানীকুলের বিষয়ে। আমরা মানুষ যেহেতু, আমরা পুরোটাই বুনো নই, সংস্কৃতি নামক একটা বস্তু আমরা ধারন করি, নির্মান করি, লালন করি। কয়েক শতক আগেও কিছু জায়গায় মানুষ মারিয়া রান্ধিয়া খাওয়া উৎসব ছিল,এখন সেটা ভাবাও যায়না। স্বামী মরিলে এখন হয়ত প্রতিকী অর্থে বউয়ের কপাল পুড়ে, কিছুদিন আগে এই জনপদেই স্বামী মরিলে বউদিগকে আক্ষরিক অর্থে পুড়িয়ে মারিয়া ফেলা হইত।
অত্যন্ত সৌভাগ্যের কথা এখন এই রূপ আচার নাই, কারন আমরা দাবী করিতেছি যে আমরা সভ্য হইয়াছি । আমরা যন্ত্রকে মন্ত্র পড়িয়া বন্দী করিয়া দুনিয়া হাতের মুঠোয় আনিয়া ফেলিয়াছি, চাঁদে- মঙ্গলে দৌড় ঝাপ করিতেছি, বঙ্গ ললনা এই সেদিন এভারেস্ট ছুঁয়ে আসল, আরও কত ললনা পথে। কিন্তু আমরা কতটুকু মানুষ হইতে পারিয়াছি, কতখানি মানবিক হইতে পারিয়াছি ইহা ভাবিবার বিষয় বটে। কারন এখনও ধর্ষণের মত জঘন্যতম অপরাধের বিচার দাবী করিতে আন্দোলন গড়িয়া তুলিতে হয়!? আমরা যদি আমাদের সমাজকে সভ্য বলিয়া দাবি করিতে চায় তাহলে ইহার ব্যাখ্যা কি?
যাইহোক, আলোচিত কিছু ধর্ষণের বিচার হইয়া থাকে বটে, আর যা গোপন- তাহা তো অনুচ্চারিতই থাকিয়া গেল। কিন্তু পুরুষকুলের একজন সদস্য হইয়া লজ্জায় মুখ লুকাইবার জায়গা খুঁজিয়া পাইতেসিনা, যখন দেখিতেছি আরেক দল পুরুষ দ্বিতীয় পর্যায়ের প্রকাশ্য ধর্ষন চালাইতেছে ধর্ষিতার পোষাকের দৈর্ঘ্য মাপিতে বসিয়া গিয়া। কত বড় নির্বোধ নরাধম হইলে ইহা হইতে পারে তা চিন্তা করিয়া মাথা ঘুরিতেছে! ইহাদের বিচারের কোন আইন আদালত নাই। যদি ধর্ষিতার পোষাকের দৈর্ঘ্য সন্তোষজনক না হয়, তাহলে তো মিটিয়াই গেল,বলা হইবে পাপের শাস্তি পাইয়াছে। খাবার খোলা রাখিয়া ছিল, মাছি বসিয়া নষ্ট করিয়াছে! এইধরনের যুক্তির মাধ্যমে নিজেদের পূরীষ প্রেমী মাছির চরিত্র উন্মোচিত করে, যাহারা নারী শরীর কে মানব মন্দিরের মতো নয়, খাবারের সাথে তুলনা করিতে অভ্যস্ত। তখন মনে হয় ইহাদের ভ্রুন কি আদৌ কোন মানবীর শরীরে প্রোথিত হয়েছিল? আর যদি ধর্ষিতার পোষাক শালীন হয়, তাহলে অন্য যারা খাটো পোষাক পড়ে, দোষ ঐ সকল নারীদিগের হইবে। ধর্ষিতার দেশের সকল নারী পরদানশীলা হইলে দোষ তবে পার্শ্ববর্তী দেশের কোন খুল্লাম খুল্লা ডাইনী নারী যাহাদের প্ররোচনায় পুরুষকুল নিয়ন্ত্রণ হারাইয়া উত্তেজনার বশবর্তী হইয়া ধর্ষনে ঝাপাইয়া পড়ে!!! ‘ধর্ষনের বিচার চাই, কিন্তু এটা মানতে হবে যে দোষ নারীর, কারন ধর্ষিতা নিজে না হইলেও এই গ্রহের কোন বেগানা আওরাত ঐ ধর্ষককে উত্তেজিত করে ধর্ষনে বাধ্য করিয়াছে! ’!!! আমিও পুরুষ, এই লজ্জা কই রাখি?
সেই জুতা আবিস্কারের গল্পটা দিয়ে শেষ করি- ধুলার রাজ্যে শরীর বাঁচাইবার জন্য একদল গর্ধভ সব রাস্তাঘাট চামড়া দিয়া মুড়িয়া ফেলিবার প্রস্তাব করিয়াছিল! আসলে তো দুনিয়া নয়, পায়ের তলাটা চামড়া মুড়িলেই হয় । তেমনি সমগ্র নারীকুল পর্দায় মুড়িতে চাওয়ার অর্বাচীন আবদার না করিয়া নিজের সামান্য দুচোখের নজর আর পুরুষদন্ডটি সামলিয়ে চলাটাই কি সমীচিন নহে?

সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×