পরিধিটাকে একটু বাড়াও হে,
তুমি তো বিন্দুবৃত্ত নও !
দৃষ্টিতে একটুখানি দিগন্ত মাখাও,
তুমি তো কেবল কাকতাড়ুয়া নও ।
তুমি কি ভেবেছ তোমার বুঝি খুব শেকড় আছে ?
ভুলে যাও কেন তুমি তো সবুজ বৃক্ষ নও,
তুমি দণ্ডপ্রাপ্ত দো–পেয়ে ।
খুব তপস্যা তোমার !
চেতনায় শুধু লক্ষ্যবিন্দু, পুরাণ ঋষি,
বার বার কেন ভুলে যাও তুমি কোন তীরন্দাজ নও!
খুব দেখি নিরুদ্বেগ, অস্থির উদাসীন !
স্বাধীনতার মায়াবী ফাঁদে গলা ঢুকিয়ে,
গায়ছো তুমি মুক্তির গান !
দেখনা চারদিকে হিমযুগের কুয়াশা,
উত্তুরে হিম প্রবাহে বাঘবন্দী জনপদের চূড়ায়,
শীতল ঘন্টা বাজিয়ে ঘোষনা শোনাও ধাতব উষ্ণতার!
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



