কত ভোরে কত পাখি গান গেয়ে যায়,
আমার কন্ঠ আজও তবু ডানা মেললো না!
কত জীবন কত দ্বারে সূর্য হল,
আমার ভোরগুলো তবু সকাল সইল না!
জল শুকিয়ে কত ভালবাসা ঝরে গেল,
সময় কখনও তার খোঁজও রাখতে যায়নি!
কত শুয়োপোকা প্রজাপতি হবার পবিত্র বাসনায়,
অমরত্ব ফিরিয়ে দিয়ে শয়তানের সাথে দোস্তি পাতালো,-
ঈশ্বর কখনও তার হিসেব চেয়েছেন বলেও তো শুনিনি।
বৃক্ষ কি কখনও জানে তার হলুদ ঝরা পাতার সংখ্যা?
সবুজ পাতাতেই না চিরকাল সুর্যের যত সব খবরদারী!
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



