১,
আমি তোমার কাছে জানতে চাইলাম সত্য কী?
তুমি আমার সামনে মেলে ধরলে একখানা কিতাব!
অথচ তোমার চেয়ে আর কে ভালো জানতো;- মাটির মানুষ আমি,
কাগজের ঐ শুকনো পাতায় কি আর আদমের তৃষ্ণা মেটে?
২,
পরানের আকাশে যদি না মেলে দেখা,
কিতাব খুঁড়ে আর লাভ কি বল?
আমার দুয়ারে যদি না আস তুমি,
তোমার আলোই যদি না ভাসে সকাল,
কাজ কি তোমার সপ্তম আসমানে আরশ সাজিয়ে?
৩,
শ্রমিকের ঘামে শুধু নোনতা লবণ নয়,
রক্ত ঝরা হিমোগ্লোবিন কণাও থাকে...
জেন, কোহিনূর হীরাতেই শুধু নয়,
আলোর দ্যুতি অশ্রুবিন্দুতেও গান বাঁধে...
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



