থুহ থুহ থুহ থুহ,একাত্তরের যত রাজাকার,
মুখে মার ছুড়ে থুহ থুহ থুহ থুহ ........
জানোয়ারেরা সব মনে রাখ,
ঘৃণার অগ্নিগিরি এক,
দিচ্ছি পুতে, বাংলার ঘরে ঘরে,
এই আগুন ছড়িয়ে যাবে,
এই আগুন ধরিত্রীর বুকে,
চিরন্তন প্রথিত হয়ে যাবে,
রুমি- আজাদের রক্তে যে প্রদীপ জ্বলেছে,
রুমি- আজাদের সন্তানেরা তাদের
পিতার রক্তে জ্বালানো প্রদীপ,
জ্বেলে রাখবে চিরকাল।
শত বছর পড়ে বাংলার মাটিতে ভুল করেও যদি,
কেউ ‘রাজাকার’ শব্দ উচ্চারন করে বসে,
বলছি আমি, সত্যি হবে, দেখিস তোরা,
যে মুখ এই শব্দ উচ্চারন করবে,
সেই মুখ ঘৃণায় কালো হয়ে যাবে।
যে কান এই শব্দ শুনবে,
সেই কান তীর্থে যাবে পবিত্র হতে।
আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে,
এক ঘৃণার অগ্নিগিরি পুতে দিয়ে যাব।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



