মানুষগুলো যে বড় শূন্য হয়ে যাচ্ছে!
চোখগুলো যে বড় মৌন হয়ে যাচ্ছে!
মনগুলো যে সব মরু হয়ে যাচ্ছে!
নদীগুলো যে খুব দুঃখী হয়ে যাচ্ছে!
প্রেমগুলো যে সব খুনী হয়ে যাচ্ছে!
ফুলগুলো যে খুব ভুল হয়ে যাচ্ছে!
পথগুলো যে সব পাথরে ডুবে যাচ্ছে!
ভোরগুলো যে সব রোদে পুড়ে যাচ্ছে!
তবু কি তুমি জাগবে না?
ভাঙবেনা কি তোমার মৃত্যুর নিকষ কালো ঘুম?
একটু কি, একবারের জন্য কি আর ভিজবেনা জলে?
একটিবারের জন্যও কি আর খুলবে না তোমার নিশীথ দুয়ার?
অনির্বাণ একাকী চাঁদের আলোয় ভাসবেনা তোমার অপলক লাবন্য?
আর একটিবারের জন্যও কি বাঁচবে না?
আর একটি জন্য কি গাইবেনা উড়বার গান?
আর কখনও কি মেলবে না ডানা আকাশ হবার?
আর একটিবারের জন্যও কি তুমি স্বপ্ন দেখবেনা?
আর একটিবারের জন্যও কি লুট হবেনা ভালবাসায়?
আর একটিবারের জন্যও কি তুমি বেঁচে উঠবেনা?
একটি বারের জন্যও কি আর দুঃখ হবেনা আমার ?
জাগো ওগো জীবননাথ, নিতি আনন্দ আমার!
জাগো ওগো স্বপনসূর্য, চির নির্বান আমার!
জাগো ওগো জাগানিয়া পাখি, তব মুক্তি আমার!
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৩ সকাল ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



