আমি মৃত্যু মানি না
শুধু দেখি মানুষ হারিয়ে যায়
যেমন হারিয়ে ফেলি চকচকে শৈশব,
দুপুরগুলোকে ঘুঘু পাখি ঘোরে বাজতে শেখার
প্রবল জন্মে, দিনের আলো ফুটলে
কাঁচের নক্ষত্রেরা যেমন
হারিয়ে যায়, মেহগনি আলমিরায়!
আমি আর কোনো মৃত্যু বিশ্বাস করি না
আমি তো দেখি মরে যায়
শুধু সময়
অসহায়!
তরতজা মুহুর্তগুলো, অকরুণ হত্যায়
হয়ে যায় নিরর্থক অতীত!
তাই কোনোভাবেই মৃত্যু গ্রহণ করতে পারি না
এই জগতে মৃত্যু প্রমাণিত সত্য নয়
কাঠগড়ায় কেউ স্বাক্ষী তো দিল না
দেখ- আমি ঘাতক মৃত্যুর শিকার,
তোমরা মৃত্যুর মৃত্যদন্ড দেবে না?
আমি কোথাও শুনিনি
কোথাও দেখিনি
কোথাও পড়িনি!
তাই আর মৃত্যুকে মেনে নেওয়া যাচ্ছে না কোনভাবেই!
মৃত্যু নামের কলঙ্কিত মিথ্যাকে
একশ উনপঞ্চাশটা আনাহারী পেরেকে
দূর্ভেদ্য কফিনে করে দেব বহিস্কার!
আমি দেখি পাখি-
হয়ে যায় মল, মাটির মিলনে মধু
সঞ্চারী বৃক্ষের ডালে-
পাখি ও পাতা মূলত একই-
কেবল অস্তিত্বের এপিঠ আর ওপিঠ!
তাই আজ মৃত্যুকে প্রত্যখ্যান করে বলতেই হচ্ছে-
অমরত্ব, তুমিও এবার জাহান্নামেই যাও
তুমি তো ভবিষ্যতের মতই অলীক অভিমান!
তাই আমি দেখি জীবন এক-
অলৌকিক আলো-
আর
তৃষ্ণার্ত জলের-
দূর্বোধ্য পৌনঃপুনিক-- জন্মান্তর অভিযান!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


