***
যেই দল জিতলে
পাখি গান গায়
সেই দল ব্রাজিল
কোনো ভুল নাই!
***
ছুটে আসে নেইমার
হয় সব চুরমার
ভ্যবাচাকা গোলপোস্ট
গোল হবে অফকোর্স!
***
দেখ গোল ফুটবল
পৃথিবীও তাই
বীরদল ব্রাজিল
আর কেউ নয়!
***
হলুদ গর্জে হোক- হেক্সা মিশন
আবারও হবে জয়, সাম্বা ভুবন!
***
খেলে যাও সেলেকাও
গোল বল, গোল দাও!
যত খুশী তত দাও
হবে জয় সেলেকাও!
***
জিকো-পেলে-সক্রেটিস, রোনালদো কার্লোস
ব্রাজিল- তাই বিদ্যুত, জাদুময়- অবাক একাদশ!
*** বিশ্বকাপ তো এসেই পড়ল, বল নিয়ে মাঠে নামার তো সুযোগ নাই, প্রিয় দল নিয়ে দুই লাইন কাব্য হতে অসুবিধা কোথায়!
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৪ রাত ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



