কোথাও কোনো কবিতা নেই
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোথাও কোনো কবিতা নেই
চুপচাপ বসে আছি
সামনে সাদা কাগজ বিছিয়ে
কাফনের মতই শুভ্র!
আজ আমার কলম শূন্য
ভোর রাত্রির পানশালা
অথবা বারবনিতার হৃদয়!
কোথাও কোনো দুঃখ নেই
আনন্দ নেই
নিরেট অনুভূতিশূন্যতায়
ছেয়ে গেছে দশ দিক চরাচর।
তিরিশের পর বেঁচে থাকাটা ক্লান্তিকর
হয়ে দাঁড়ায়- কখনো কখনো-
ভরদুপুরে হাটুমুড়ে
ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে
বটের ছায়ায়, ক্লান্ত
আর কোনোদিন না উঠলেও কি হত না?
এই ভেবে- মুড়িয়ে যায় আনমনে
আহা, সবুজ ছায়ায়-
যারা মিলিয়ে যায়...
জীবনের কাছে কোনো নালিশ নেই
অভিমানের তো আর কথাই ওঠে না
শুধু প্রশ্ন থেকে যায়-
কেন?
আজ তবে সব পাখি
ফিরে যাক আকাশে
মৃত্তিকা- তোমার জন্য
রইল পড়ে ঝরাপালক
আর আমি!
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন