somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মামা আমি আর ছোট বোন অপি... ...

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

: বাপ্পী প্লেট আগা ভাত দেই।
: আগে প্লেট ধুয়ে নেই তুমি নিয়া নেও।
: অপি, প্লেট দে, তোরে দেই।
অপি তার প্লেট মামার দিকে তুলে ধরে। আমি প্লেটে পানি নিয়ে তা ধুয়ে নিলাম। প্লেট ধোয়া পানি মামার হাতের নিচে রাখা পাতিলে রেখে দিলাম, হঠাৎ কী যেন অস্বাভাবিক মনে হল। টিভি দেখছিলাম তাই আর খেয়াল করিনি কিছু।
: আর কী দেবো?
: মাছ দেও আর ঢেঁড়শ দেও......... না না ঝোল দিও না, ঝোল নিবো না...
অপির নেওয়া শেষ হলে আমি প্লেট আগাই, জানি মামা আমাদের না দিয়ে নিজে নিবেন না আগে... ছোট বেলা থেকে মামা বাসায় আসলে আমাদের ভাই বোনের সাথে ভাত খান...
: দেও মামা, ভাত দেও
: আর কী দেব?
: উমম...ইলিশ মাছে আছে দেখি, আচ্ছা মাছ আর ঝোল দেও শুধু।
তারপরে মামা নিলেন, তিনজনে খেতে শুরু করলাম।
: এত্তোগুলা নায়কের মধ্যে কেবল একটা নায়িকা, নায়িকার নায়ক কোনটা?
: সবগুলাই নায়ক, নায়িকা নাই...
স্টার মুভিজে এভেঞ্জারস দেখছিলাম আর খাচ্ছিলাম আমরা তাই কথা খুব একটা আগায় না। সবার চোখ টিভির দিকে। এই সময় আম্মা এসে মামার সাথে বাড়ির অন্যদের কে কেমন আছে ইত্যাদি খোঁজ নিচ্ছিলেন।


: মামা ডাল দেওতো শুকনা ভাত ভালো লাগতেছে না। (অপি হঠাৎ বলে উঠে)
: আমিও ডাল নেব...
কথাটা বলেই আমার মাথায় হঠাৎ মনে হয়, আরে ডাল? ডাল থাকতে আমি শুধু শুধু ইলিশের দো-পেয়াজি দিয়ে ভাত খাচ্ছিলাম? কিন্তু ডালতো তখন দেখলাম নাহ।
: ডাল কই ছিলো এতক্ষন? (যানতে চাইলাম)
মামার প্লেটের দিকে তাকাই, দেখি মামাও ডাল দিয়ে খাচ্ছে। আরে অদ্ভূত।
(মামা এরমধ্যে অপিকেও ডাল দিয়ে দিয়েছে।)

আর তা দেখে আমার কাছে সব তরল ডালের মতই মনে হতে লাগলো...

হাত ধোয়ার পানি যে পাতিলের মধ্যে রেখেছি অইটা আসলে ডালের পাতিল ছিলো...?

হায় হায় এইটা কী করলাম আমি...... এখন বললে তো আম্মা আর আস্ত রাখবে নাহ... মামাও কী আর ছেড়ে দিবে নাকি? অপির মাইর একটাও মাটিতে পড়বে নাহ। আবার এখন আমাকেও মামা ডাল দিবে......

একবার ভাবি বলবো –নাকি বলবো নাহ। ইশ বললে যে কী করবে আমারে তিনজনে... না থাক না বলি চুপচাপ খেয়ে যাই... ধুর মামা- অপি হাত ধোয়া পানির ডাল খাবে?
......সব অন্ধকার হয়ে যাচ্ছে। চিন্তায় মাথায় জট লেগে যাচ্ছে......কী করি কী করি এখন? এখন কিছু না বললেতো নিজের হাত ধোয়া পানির ডাল আবার নিজেকেই খেতে হবে...ইয়াক...
উফফফফ... ... কী যে খারাপ লাগতেছে... ধুর নাহ বলেই দেই...... যাই করুক আমাকে...... বলতে যাবো হঠাৎ দেখি আলো হয়ে গেলো সব আবার।

দুইটা বড় বড় শ্বাস... ......
তাড়াতাড়ি পাশে রাখা বোতল থেকে পানি খেয়ে নিলাম...

ওফফফফ বাঁচলাম ... এইটা একটা স্বপ্ন ছিলো......



শাহরিয়ার বিন ইকরাম(৮ আগস্ট, ২০১৩)


সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিমান যখন ঝরে যায়.........

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

অভিমান যখন ঝরে যায়.........

আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন

শান্তির ঠিকানা—পরিবার

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০




শান্তির ঠিকানা—পরিবার

ভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।

বাইরের পৃথিবী যতই... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

×