somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নবজাতককে নিতে এসে অজানায় চলে গেল জন্মদাতা পিতা

০৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইলিয়াছ রিপন, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ
গরীবের ঘর আলো করে ৫দিন পূর্বে হাসপাতালে জন্ম হয়েছিল এক নবজাতক কন্যা শিশু। আনন্দে উচ্ছ্বাসে এবং উত্তেজনা নিয়ে সুস্থ শিশু ও স্ত্রীকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাচ্ছিল নবজাতক শিশুর পিতা। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় সব হাসি আনন্দ মুহুর্তে বিষাদে রুপ নিলো। নবজাতক কন্যা শিশুকে বাড়িতে নিয়ে যাওয়ার পূর্বে পৃথিবী ত্যাগ করতে হল জন্মদাতা পিতাকে। গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নবজাতকের মা ও বড় ভাই। অবিশ্বাস্য হলেও সত্য ফুটফুটে নবজাতক শিশুটি সুস্থ ও স্বাভাবিক ভাবে খালার কোলে দিব্যি ঘুমাচ্ছে।
শনিবার (৭এপ্রিল) বিকেলে মীরসরাই সদরস্থ মাতৃকা হাতপাতাল থেকে স্ত্রী ও নবজাতকে বাড়ি নিতে এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর এলাকায় অজ্ঞাতনামা কার্ভাডভ্যানের সাথে সিএনজিতে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায় হতভাগ্য পিতা নুরুন নবী শামীম (৪০)। আহতরা হলেন স্ত্রী ফেরদৌস আরা বেগম (৩৫) এবং একমাত্র পুত্র সাজ্জ্বাদ হোসেন (৬)। ’ানীয় আহতদেরকে উদ্ধার করে উপজেলা সদরস্থ মাতৃকা হাসপাতালে ভর্তি করায়।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের মাদবারহাট গ্রামের নুরুন নবীর স্ত্রী ফেরদৌস আরা বেগমের মীরসরাইয়ের মাতৃকা হাসপাতালে অস্ত্রপাচারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়। হাসপাতালে পাঁচ দিন চিকিৎসার পর শনিবার বিকেলে রিলিজ হয়ে সিএনজি যোগে বাড়িতে ফিরে যাওয়ার প্রাক্কালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা সদরের অছি মিয়া ব্রিজে পৌঁছা মাত্র দ্রুত ও বেপরোয়া চট্টগ্রামগামী অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। সিএনজির ড্রাইবার গা ঢাকা দিয়েছে।
নিহত শামীমের বড় সুরমা বেগম বলেন, ২বছর পূর্বে নিজ এলাকায় কাজ করার সময় শামীম গাছ থেকে পড়ে পঙ্গু হয়ে দিনাতিপাত করছে ।
মাতৃকা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জামশেদ আলম জানান, আশংকাজনক অবস্থায় নিহতের পুত্র সাজ্জ্বাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মিরসরাই থানার উপ-পরিদর্শক মোঃ ইব্রাহিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×