somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গভীর রাতে ৭০ লাখ টাকাসহ সুরঞ্জিতের এপিএস আটক

১০ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রেলওয়ের একজন শীর্ষ কর্মকর্তা এবং মন্ত্রীর সহকারীকে বহনকারী একটি গাড়ি থেকে সোমবার রাতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার খবরের পর রেলপথ মন্ত্রণালয় দুটি তদন্ত কমিটি করেছে বলে জানিয়েছেন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

ওই টাকার উৎস এবং তাদের আটক হওয়ার খবর নিয়ে মন্ত্রী স্পষ্ট কিছু না বললেও তিনি ওই ঘটনার জন্য গাড়ির চালককে দায়ী করেছেন।

মঙ্গলবার দুপুরে রেল ভবনে নতুন রেল সেবা চালু বিষয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুরঞ্জিত বলেন, “এ ব্যাপারে আমি জানি না, তবে শুনেছি এবং পরে খবর পেয়েছি।”

সোমবার গভীর রাতে রাজধানীর জিগাতলা মোড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের মূল ফটকের কাছে রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুককে আটক করে রাখে বিজিবি সদস্যরা। তার সঙ্গে ৭০ লাখ টাকা পাওয়া যায়। এ নিয়ে সকাল থেকে বিভিন্ন রকম গুঞ্জন চলতে থাকে রাজধানীজুড়ে।

এ বিষয়ে জানতে চাইলে সুরঞ্জিত বলেন, রাতে টাকা নিয়ে বাসায় যাওয়ার সময় ওমর ফারুককে ‘ব্ল্যাকমেইল ও হাইজ্যাক’ করার জন্য গাড়ির চালক বিজিবি সদর দপ্তরে ঢুকে পড়ে।

গাড়িতে ওই সময় রেলওয়ের মহা পরিচালক (পূর্ব) ইউসুফ আলী মৃধাও ছিলেন বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, বিষয়টি তদন্ত করার জন্য দুটি কমিটি করা হয়েছে। ১৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

দুই কমিটির মধ্যে রেলের যুগ্ম-সচিব (প্রশাসন) শশী কুমার সিংহ জিএম ইউসুফ আলী মৃধার বিষয়টি তদন্ত করবেন। আর ওমর ফারুকের বিষয়টি খতিয়ে দেখবেন রেল মন্ত্রীর একান্ত সচিব আখতারুজ্জামান।

ওই দুই জনের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।

“প্রতিবেদন পাওয়ার পরই ব্যবস্থা নেওয়া হবে”, বলেন সুরঞ্জিত।

তারা এখন কোথায় আছে জানতে চাইলে তিনি বলেন, “তারা যে যার বাড়িতে রয়েছে, তাদের আটক হওয়ার কথা নয়।”

গাড়িতে যে ৭০ লাখ টাকা পাওয়া গেছে- তা সরকারি টাকা কিনা জানতে চাইলে পাঁচ মাস আগে এ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া সুরঞ্জিত বলেন, সরকারি টাকা নিয়ে যাওয়ার ‘প্রশ্নই আসে না’।

“দেশীয় আইনে নিজের টাকা নিয়ে চলার অধিকার সবারই আছে। যদি তাদের আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ অর্থ পাওয়া যায় এনবিআর তা খতিয়ে দেখবে। এটা রেলপথ মন্ত্রনালয়ের বিষয় নয়”, বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে সুরঞ্জিত বলেন, “আমার কাজ শেষে বাকি সময় সে (এপিএস) কোথায় যায় কি করে এটা তার নিজের ব্যাপার।”

ওমর ফারুক ও ইউসুফ আলী মৃধা এখন অফিস করবেন কিনা- জানতে চাইলে সুরঞ্জিত পাল্টা প্রশ্ন করেন- “তারা অফিস করবে না কেন? অপরাধ প্রমাণ হওয়ার আগে শাস্তি দেওয়া ঠিক নয়।”

ঘটনার সময় রেল পুলিশের কেউ সেখানে ছিলেন কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তিনি দুজনের কথাই শুনেছেন।

সোমবার রাতের ঘটনা নিয়ে পুলিশ কর্মকর্তা, বিজিবি বা রেল কর্মকর্তাদের কেউ কোনো কথা বলতে রাজি হননি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×