somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো বস হওয়ার ১২ উপায়, যা পাঠ্যবইয়ে পাবেন না

১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যানেজমেন্টের পাঠ্যবইয়ে উপযুক্ত ‘বস’ হওয়ার নানা বিষয় পাওয়া গেলেও বাস্তবতা তা থেকে ভিন্ন হয়। অনেক ক্ষেত্রেই বাস্তবের এসব বিষয় বইয়ে পাওয়া যায় না। এ ধরনের কিছু বিষয় এক প্রতিবেদনে তুলে ধরেছে আইএনসিডটকম।
১. ব্যক্তিবিশেষকে ম্যানেজ করুন, অনেক মানুষ নয়:
অনেক মানুষকে একসঙ্গে নিয়ন্ত্রণ করার তুলনায় ব্যক্তিবিশেষকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ। আর অনেক মানুষকে নিয়ন্ত্রণের একমাত্র উপায় তাদের আচরণের পরিবর্তনের চেষ্টা করা।
২. প্রত্যেকের জন্য নিজস্ব দৃষ্টিভঙ্গিতে কাজ করুন:
ব্যবস্থাপনা কোনো একটি নির্দিষ্ট সাইজ নয় যে তা সব সাইজেই ফিট হবে। আর এ কারণেই প্রত্যেকের জন্য ব্যবস্থাপনার কৌশল হতে পারে ভিন্ন।
৩. সত্যিকার সংশ্লিষ্ট বিষয়ই বিবেচনা করুন:
কোনো কাজ কিংবা আচরণ মাপার জন্য সঠিক বিষয়গুলোই মাপুন। অন্য বিষয়ের অবতারণা প্রয়োজন নেই।
৪. প্রত্যেকের কাজের একটি অগ্রাধিকার ঠিক করে দিন:
একজন যদি অনেক কাজে নিয়োজিত থাকে তাহলে তা ধীর করে দেয়। এতে সিদ্ধান্তহীনতা ও জটিলতা তৈরি হয়। তাই একজনের জন্য একটি কাজ নির্দিষ্ট করে দেওয়া সবচেয়ে ভালো।
৫. মাথা ঠাণ্ডা রাখুন:
আপনার অধিনস্থদের এমন একজন নেতা দরকার যার মাথা যেকোনো সংকটের সময়েও ভালোভাবে কাজ করে। আর এ জন্যই প্রয়োজন মাথা সব সসয় ঠাণ্ডা রাখা।
৬. দুর্বলদের দায়িত্ব নিন:
আপনার অধীনস্থ দুর্বল কর্মীদের দায়িত্ব আপনাকেই নিতে হবে। তাদের পারফর্মেন্সের বিষয়টি আপনার ব্যবস্থাপনা দক্ষতার ওপর অনেকাংশে নির্ভরশীল।
৭. আপনার চিন্তা ও আইডিয়া বিনিময় করুন:
কলিগদের সঙ্গে আপনার নিজস্ব চিন্তা ও আইডিয়া বিনিময় করা প্রয়োজন। এভাবে কাজের সঙ্গে তাদের সংযোগ বাড়ানো যায়।
৮. উত্তর দেওয়ার বদলে প্রশ্ন করুন:
সবকিছুর উত্তর দেওয়ার আগে প্রশ্ন করে নেওয়ার প্রয়োজন রয়েছে। এতে নিজেদের সম্বন্ধে চিন্তার সুযোগ সৃষ্টি হয়।
৯. প্রত্যেককে যথাসম্ভব সমান চোখে দেখুন:
অফিসের প্রত্যেককে যথাসম্ভব সমান চোখে দেখলে তাদের মাঝে কাজের উৎসাহ বেড়ে যাবে।
১০. যা দিতে পারবেন, তাই আশা করুন:
একজন নেতা রোল মডেল হতে পারেন। আর তাই অন্যকে আপনি যেমনটা দিতে পারেন, অন্যের কাছ থেকে তেমনটাই আশা করুন। এর বেশি কিংবা কম আশা করা উচিত নয়।
১১. সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করুন:
আপনার প্রত্যেকটি সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ কাজের পেছনের কারণ ব্যাখ্যা করুন। এতে আপনাকে সহজেই অন্যরা বুঝতে পারবে এবং ভুল বোঝাবুঝির অবসান হবে।
১২. দ্রুত সিদ্ধান্ত নিন:
সিদ্ধান্ত গ্রহণে দেরি অনেক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি করে। আর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ বহু জটিলতা দূর করে।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ঘটনা নয়, এগুলো আগে থেকেই তৈরি করা মৃত্যু

লিখেছেন শরৎ চৌধুরী, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ৮:০৫

চারপাশ থেকে কালো ধোঁয়া ঘিরে ধরছে। দুই চোখ প্রচণ্ড জ্বলছে । সুন্দর করে সাজানো হলরুমের প্লাস্টিক, ফোম, সিনথেটিক সবকিছু পুড়ে বাতাস ভারী হয়ে উঠেছে বিষাক্ত গ্যাসে। ঘরের অক্সিজেন প্রতি সেকেন্ডে... ...বাকিটুকু পড়ুন

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

×