ভেবে দেখলাম....
সৌন্দর্য মানুষের সবচেয়ে বড় সম্পদগুলোর একটি। যার সৌন্দর্য আছে, তার অন্যসবকিছু বহু পরিমাণ কম থাকলেও খুব একটা যে ক্ষতি হবে তা কিন্তু নয়। আর যার সৌন্দর্য নেই, তার অন্যসবকিছু অধিক পরিমাণে থাকলেও তেমন কোন যে কাজে আসবে তাও কিন্তু নয়। কিছু সৌন্দর্য হয় এমন যা মানুষকে বিমোহিত করে এবং একই সাথে হৃদয়ে ব্যাথার সৃষ্টিও করে। হোক না সে সৌন্দর্যের দর্শন একমূহূর্তের বা একপলকের, কিন্তু তা জনম জনমের জন্য স্বরণীয় হয়ে থাকে।
প্রখর রোদে ঘামগুলো চিক চিক করছিল। ঠোটের ডান পাশে ছোট্ট একটা তিল আর চোখ গুলোতে বাকা ভাবে মীনাকুমারীর মত করে দেয়া কাজল, শরীরে হালকা করে বয়ে বেড়ানো বেলী ফুলের সুবাস নিয়ে যখন কোন শ্যামবর্ণ তরুণী তার বান্ধবীদের সঙ্গে হাসতে হাসতে পাশ দিয়ে হেঁটে চলে যায়, তখন নিজেকে নিস্ব ছাড়া আর কিই বা ভাবা যায়। তখন কবি মির্যা গালিব-এর একটি কবিতার দু’টি চরনই কেবল আমার জন্য যথেষ্ট হয়।
যার জন্য মৃত্যু অবধারিত....
তোমাকে এক পলক দেখতে পাওয়াই তার জন্য যথেষ্ঠ হবে,
ভালোবাসা আর মরে যাওয়ার মধ্যে
তখন আর কোন পার্থক্যই থাকবে না তার জন্য।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



