somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোডিয়াম লাইটের আলোয় খুব কুৎসিত শহরটাকেও ভীষণ সুন্দর মনে হয়।

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সোডিয়াম লাইটের আলোয় খুব কুৎসিত শহরটাকেও ভীষণ সুন্দর মনে হয়। হালকা ফুঁ ফুঁ টাইপের দু:খ নিয়ে যখন হাঁটছি আর সিগেরেটের ধোঁয়ার সাথে হালকা ফুঁ ফুঁ দিয়ে দু:খগুলোকে বাতাসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ঠিক তখনি বলা নেই কওয়া নেই ঝুম বৃষ্টি শুরু হয়েগেলো। আমার ফুঁ ফুঁ টাইপ দু:খ বিলাসেরও পরিসমাপ্তি ঘোষণা হলো।
আকাশে পূর্ণিমার চাঁদ আর ঝুম বৃষ্টির খুশিতে কিছুক্ষণের মধ্যেই ড্রেনের ময়লা পানিগুলো রাস্তায় উঠে আসলো। আর আমি ও আমার মত গুটি কয়েক আমরা মিলে সেই পানি পারিয়ে গন্তব্যের দিকে হেঁটে চল্লাম।
.......................................................................................................................
রমনা পার্কের সামনে এসে যখন গরম এককাপ ধূমায়িত লেবু চা সহযোগে ফুঁ ফুঁ বিলাস পুণরায় বহাল করলাম, ঠিক তখনি একদল কালো পোষাকের মানুষ এসে আমাকে ঘিরে ধরলো।হাত থেকে চা’য়ের কাপ কেড়ে নিলো, ঘুসি - থাপ্পরের আতিথিয়তায় কখন যে সিগারেট কোথায় গেলো তা আর ভাববার অবকাশ রইলো না। পুরো এক ঘন্টা জেহাদের পর মুক্তি পেলাম। জয়ের আনন্দের চেয়ে ঠোটের বাম পাশের তীব্র ব্যাথাই বেশি অনুভব হলো।পকেটের অবস্থা হল সাহারার মরুভূমি।
.......................................................................................................................
যখন চন্দ্রিমা উদ্দান পার হচ্ছি তখন বারো/তেরো বছরের(সম্ভবত) এক কিশোরী আমাকে পাকরাও করলো।আমি পেন্টের খালি দু’টো পকেট বের করে তার সামনে নিজের দৈন্যতা তুলে ধরলাম এবং বল্লাম কিছু টাকা ধার দিতে পারো ? সে বর্ষার প্রথম ফোঁটা কদম ফুলের ন্যায় হেসে ফেল্ল। আর চকচকে একটি দশ টাকার নোট আমার সামনে বারিয়ে দিলো এবং মিষ্টি করে বল্ল ফেরত দিতে হবে না।
.......................................................................................................................
ভোর চারটার সময় যখন মেসের গেটের সামনে এসে দাড়ালাম। তখন পাড়ার কুকুরগুলো মহাউৎসবে আমাকে নিয়ে ভীষণ ব্যাস্ত হয়ে পরলো।
নিজেকে এখন জগতের শ্রেষ্ঠ বিনোদন ছাড়া আর কিছুই ভাবতে পারলাম না আমি।
......................................................................................................................
বি :দ্র : কল্পনায় একটি পাহাড় চূড়া আছে আমার,যখন মন ভিষণ খারাপ থাকে সেই পাহাড়ের চূড়ায় উঠে ঝাপিয়ে পরি নিচের দিকে । অনন্ত কাল নিচের দিকে নামতেই থাকি। শীতল বাতাসে সস্থি খুঁজে পাই পৃথিবী ছেড়ে যাবার পরম আনন্দে।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×