somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি অপার হয়ে বসে আছি
মাঝে মাঝে অদ্ভুত জিনিসেও মজা/আগ্রহ খুজে পাইনা, আবার অতি সাধারন জিনিসের মাঝে চরম উৎসাহী হয়ে উঠি

মাথাই নষ্ট পুরা !!!!

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে ১টা কৌতুক পড়লাম। সেখানে আমি নিজ থেকে কিছু মাল-মসলা দিয়ে নিজের মত করে বানালাম। আপনি নিজ দায়িত্তে পড়ুন।


পাকিস্তানি এক ভদ্রলোক তার খুব প্রিয় এবং কাছের একজন দুঃসাহসী সেনা কর্মকর্তা বন্ধু যুদ্ধে আহত হয়েছে শুনে দেখতে হাসপাতালে যান। গিয়ে দেখেন যে, তার বন্ধুর সারা শরীরে ব্যান্ডেজ। শুধু চোখ আর ঠোট দেখা যাচ্ছে। প্রথমে চিনতে না পারলেও পরে বন্ধুর মুখেই শুনেন সেই অসীম সাহসী অভিযানের গল্প। বন্ধুটি এইভাবেই ঘটনা বর্নণা করে......

বন্ধুটিসহ একবার পাকিস্তানি সেনারা এক জঙ্গি নির্মূল অভিযানে বের হয়। অভিযান চালাতে চালাতে তারা এক মরূ এলাকায় গিয়ে পড়ে। তাদের মধ্যে বিভিন্ন র‌্যাংক এর সেনা কর্মকর্তা ছিল। তাদের মধ্যে একজন মেজর পদমর্যাদার অফিসার নিজেকে সর্বদা খুব দুঃসাহসী প্রমানে ব্যস্ত। সে অনেকটা নিজেকে Discovery Channel এর Bear Grylls মনে করত। [যারা Man vs Wild দেখেন তারা বলতে পারবেন। সে কিন্তু ব্রিটিশ এয়ার ফোর্সের অফিসার ছিল]
ইতিমধ্যে তাদের পানীয় জলের রসদ শেষ। তো, জনৈক মেজর সাহেব পানির সন্ধানে বের হয়ে গেলেন সাথে কয়েকজন ক্যাপ্টেনও ছিল সম্ভত। কিছুক্ষন খোজার পর তারা কিছুটা দূরে একটা কুয়া দেখতে পেল। মেজর খুশিতে লাফ দেয় প্রায়! অন্য অফিসাররা বুজলেও বলতে সাহস পাচ্ছেনা যে, এইটা একটা শুকনো পরিত্যাক্ত কুয়া ছাড়া কিছু নয়। কাছে গিয়ে তারা নিশ্চিত হল তাদের অনুমান ঠিকই আছে। কিন্তু মেজর ব্যাটা নাছোড়! সে আগে নিজে ভালো করে দেখবে তারপর অন্য কথা। তো, মেজর সাহেব আরো ভালো করে দেখতে গিয়ে ঝুরঝুরা পাড়ের কুয়া ভেঙ্গে সোজা কুপের তলায়!!! পুরা শুকনা খটখটে তলায় পড়ে যা হওয়ার তাই হল। মেজরের বাম হাত গেছে। তাড়াতাড়ি দড়ি নামিয়ে এক ক্যাপ্টেন তুলতে গেল। তুলতে তুলতে যেই না মেজরকে সে দেখতে পেল অমনি সে দড়ি ছেড়ে স্যালুট!!! মেজর আবার কুয়ার তলায়। এইবার তার ডান হাত ভাংলো! পরের ক্যাপ্টেন একই কাজ করল! পরের জনও একই!! এইভাবে সে সাতবার উঠা-নামা করল দড়ি বেয়ে কুয়ার তলা থেকে কুয়ার মুখ পর্যন্ত!!! আর প্রতিবার সে তার শরীরের একেকটা অংগের হাড়-গোড় ভাঙ্গাইতে লাগল। আহা রে বেচারা !
খবর পেয়ে ছুটে এলেন কর্নেল সাহেব। এইবার তার পালা। কর্নেল তাকে টেনে তুলতে তুলতে যে--ই মুখ দেখা যায় এই অবস্থায় আনল তখন মেজর তার সিনিয়র (কর্নেল সাহেব) কে স্যালুট করতে গিয়ে যাথারীতি দড়ি ছেড়ে দিল আর ধপাস!!!

সর্বশেষ তাকে সেখান থেকে অচেতন অবস্থায় তোলা হয়েছিল। তাও দুই ক্যাপ্টেন নিচে স্ট্র্যাচার নিয়ে নেমে পরে উপর থেকে আরো চারজন ক্যাপ্টেন তাদেরসহ মেজরকে তুলে। :-p :-p :-) :-)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×