নদীকে নিয়ে আর কাব্য নয়
নয় তার বাতাসে মন জুরানো
কারখানার বর্জে ঘোলা কালাপানি
আর কতটুকু স্বপ্ন দেখাতে পারে?
ব্ল্যাকহোলের মত মৃত নদী আর কতটা মৃত হতে পারে
বাঁধের এপাড়ে?
ইলিশের দাম বেড়েছে বলে নদীর বুকে জন্মায় আলু আর সর্ষের ক্ষেত
তবে দখলকারীর দোষ দিব কি?
ইলিশের বসতির উপর জন্মালে জুতোর ফ্যাক্টরী
এটাও তো বাণিজ্য, মাছ ধরার মত করেই
১২ বছরের কিশোর এক লাফে নদী পেরিয়ে
চলে যায় তার খেলার মাঠে
বৃদ্ধ নদীর আর উদ্ধত যৌবনের ভাঙ্গন নেই
নেই তাই কবিতা বাঁধের এপাড়ে
নদীর বুকে ঢেউ নেই, নেই হাবুডুবু
জলে পা ভেজায় না কেউ আর
অস্তমিত সূর্যে নেই মায়া
রবে না প্রিয়ার সাথে বসে থাকা খোলা চুলে
তবে ফেলে দাও এ কাব্য
মুছে দাও কবিতায় নদীর নাম
মরুর বুকে থাকবে কেবল কালাপানি
যা তে আমরা একদিন অভ্যস্ত হয়ে যাবো নিমেষেই...
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



