ছাদের উপর একটানা বর্ষণ
যেন একশ' ঝিঁ ঝিঁ পোকার ডাক ঘুম ভাঙ্গায়
এঁদো ডোবায় টুপটাপ শব্দ আসে যেন দুরের কোন অতীত হতে
কান পেতে শুনছি তাই
হলদে আলো-আঁধারী এক আদিম পৃথিবীর গান শোনায়
কোনদিন হারিয়ে ছিল আদিম মানব-মানবী
বৃষ্টির জল গায়ে মেখে মেখে
হয়তো ভিজে মাটির গন্ধে
লেবুপাতায় জমে ফোটা ফোটা জলকণা
কড়ইয়ের ডালে ঠাই নেয় ছোটপাখি
বুনোহাস দেয় ডাক জলাভূমির স্রোতে
বোহেমিয়ান উল্লাসে
আদিম মানুষ আরো এগিয়ে যায়
তার নিমগ্নতা মিশে থাকে ঝাঁউয়ের পাতায়
পথঘাট প্লাবিত, কাকভেজা বৃষ্টিতে সিক্ত হয়
সিক্ত হয় যত মানবিকবোধ অনুভূতি
বাতাসে ভেজা মাটির আদিম ঘ্রাণ
বিপন্ন পাখির চিৎকার
আর হলদে-কালো আলো গায়ে মেখে
আদিম মানুষেরা সিক্ত হয় আরো
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৪ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



