somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ স্পেশাল -- মসিহা এসেছিল

০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তপ্ত রোদে তৃষ্ণা পেলে সে গরুগুলোকে আরেকটু সামলে রাখার চেষ্টা করে। ভরদুপুরে হাটে ক্রেতা প্রায় নেই বললেই চলে। একটু ছায়ায় একটু জিরিয়ে নেবার জো নেই, ছায়া থাকলে তো! পানি দিয়ে মাথার তালু আর গলাটা সামান্য ভিজিয়ে নেয় সে।

নিকটেই প্রবীণ বয়সী লোকটা তার ছেলেকে নিয়ে এক রকম বিপদেই পরে, এত ভয় করলে কেন জোর করে এখানে আসা?

গরুগুলো যেন নিরবে রোদ পোহায়। গাড়ির কালো ধোয়ার গন্ধ সব সময়ই নাকে ঝাপ্টা মেরে যাচ্ছে। মাঝে মাঝে তার সাথে মিশ্ছে সস্তা বিড়ির গন্ধ। কাছে কোথাও নর্দমার পাক শুকিয়ে ফাটতে চলেছে। গবাদি পশুর উচ্ছিষ্টের উপর ভন ভন করছে মাছি। কেউ আলস্যে কিছু একটাতে ঠেস দিয়ে ঢুলছে।

এমন সময় হাটের বিরামহীন শব্দকে ছাঁপিয়ে কেউ চিৎকার করে উঠে, - মসিহা আসতাছে, মসিহা, মসিহা...
সবাই যেন একটু নড়েচড়ে ওঠে। কাঁচা দাড়ির দঙ্গলের ভিতর বয়স লুকিয়ে থাকা লোকটাকে সবাই সাগ্রহে ঘিরে দাঁড়ায়। তার পরনে ছিল এক টুকরো চটের কাপড়, তাতে ঘামের চিহ্ন। রোদের উত্তাপে রুক্ষ চামড়া কালো হয়ে গেছে, তবু মসিহার চোখে-মুখে যেন অদ্ভূত এক জ্যোতি!

সবাই তখন চুপ। মসিহা হঠাৎ বলতে শুরু করে, - “এই যে দুপুরের রোদে তোমরা ভীষণ কষ্ট পাচ্ছ, দেখে আমার মন আর মানে না! কিন্তু তবু তোমাদের সুখবর জানিয়ে দিচ্ছি, অচিরেই তোমাদের এই কষ্টের অবসান ঘটবে”।
এ পর্যন্ত শুনে সকলের আগ্রহ আরো বেড়ে যায়। মসিহা বলে যায়, - “বন্ধুগণ, সুদিন অতি সন্নিকটে। তোমাদের এই কষ্টের ফল তোমরা অবশ্যই পাবে। এমন একদিন আসবে যখন দুপুর রোদ এত জ্বালাময়ী হবে না, শীতের সকাল অসহনীয় হবে না।

আজ শত শত মানুষ ঘরে ফিরতে গিয়ে অবর্ণনীয় কষ্টে ভুগে চলেছে। সেই কষ্টেরও অবসান হবে। একদিন আসবে যখন ঘরে ফেরার জন্য লাইন ধরে কারো টিকেট কাটতে হবে না, যানবাহনে অতিরিক্ত ভাড়া দিতে হবে না, ভীড় হলেও সবাই হাসিমুখে চলাফেরা করবে, যেন সবাই সবার আত্নীয়।

বন্ধুগণ, আর একটু ধৈর্য ধর, সুদিন অতি সন্নিকটে
”!

সবাই তন্ময় হয়ে শুনে তার কথা। সময় কোনদিন দিয়ে কেটে যাচ্ছে কেউ টের পায় না। এমনকি মাঠের পশুগুলোও যেন স্তব্ধ হয়ে গেছে। শুনতে শুনতে কেমন ঘোরের ভিতর চলে যায় সবাই। যেন এক সুখ স্বপ্ন দেখছে তারা। কারো কারো চোখে জল আসে মনের অজান্তেই।

মসিহা বলে যায়, - “একদিন যানজটেরও অবসান হবে। মানুষ সময়মত ঘরে পৌছতে পারবে। চাল-ডাল-আটার দাম কমে যাবে। একেবারে নিঃস্বরাও সপ্তাহে একদিন গরুর মাংস দিয়ে ভোজনের সুযোগ পাবে। পথের ভিখারীও পেট পুরে খেতে পাবে। শিশুদের সামান্য খোরাকি মেটাতে তাদের পিতার টাকার হিসাব করা লাগবে না। কোন অভাব থাকবে না কারো। দারিদ্রের কষাঘাত সইতে হবে না কারো।

অবিচার-অনাচার থাকবে না কোথাও। থাকবে না ছিনতাই-রাহাজানি-ধর্ষণ। মানুষে মানুষে থাকবে সমপ্রীতি। কেউ বেকার থাকবে না। কর্মক্ষেত্র নিয়ে সন্তুষ্ট থাকবে সবাই। সরকার সর্বদা জনগণের কথা ভাববে। সবাই সত্যিকারের শিক্ষার সুযোগ পাবে। মানুষে মানুষে থাকবে না ভেদাভেদ। তুচ্ছ কারণে একে অপরের শত্রু বনে যাবে না...

এক অদ্ভূত শান্তি বিরাজ করবে সেদিন। ধৈর্য ধর হে আমার বন্ধুগণ, সুদিন আসবে। অবশ্যই আসবে
”।

এক সময় মসিহার দীর্ঘ ভাষণ শেষ হলে এক অদ্ভূত নিরবতা নেমে আসে হাটে, যেন কাতাড়ে কাতাড়ে মানুষ নামাজে দাড়িয়েছে। ইত্যোবসরে মসিহা নিরবে হাটতে শুরু করে, যে পথ ধরে যাচ্ছিল সেই পথেই চলে যায় সে। সবাই চেয়ে থাকে মসিহার গমন-পথে, বাজারের পীচডালা পথটাতে। তখন তপ্ত রোদেও এক সুশীতল হাওয়া বয়ে যায়। মসিহার ছায়ার দিকে তাকিয়ে সবাই মনের অজান্তেই চোখ বুজে, চোখ বুজে নতুন এক আশায়।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×