somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঠগী - উপমহাদেশের এক বিষ্ময়কর ইতিহাস!

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই মধ্যযুগের ভারতবর্ষ। তখন গাড়ি-ঘোড়া ছিল না, রেল-লাইন ছিল না, যাতায়ত করতে হত পায়ে হেটে কিংবা সামর্থ থাকলে ঘোড়ায় চড়ে। বুনোপথ দিয়ে হেটে হেটে গন্তব্যে পৌছাতে কখনো সপ্তা-খানেকও লেগে যেত। যাত্রাপথে দেখা হত আরো এমন পথিকের সাথে, সঙ্গী মিলে যেত, দল ভারী হত। এক সময় তাদের মত আরেকটি দলের দেখা পেয়ে যেত। গন্তব্য মিলে যাওয়ায় কিংবা পথ সবার একই বিধায় দলে ভীড়ে যায় পথিক। তারপর একদিন হাওয়া হয়ে যায়, নিরুদ্দেশ হয়ে যায় সে, তার আর নাম নিশানাও কোথাও খুজে পাওয়া যায় না।

"ঠগী" নামটা আগে শুনেছিলাম, কিন্তু তাদের অদ্ভূত এবং চিত্তাকর্ষক ইতিহাস পাই শ্রীপান্থের লেখা "ঠগী" নামের বইটিতে। কি রকম নির্মম, নির্বিকার, ঠান্ডা মাথার খুনী এই ঠগী তা কল্পণাকেও হার মানায়। কিভাবে ঠগীদের দল পথিকদের সুন্দর ব্যবহারে ভুলিয়ে-বালিয়ে নিয়ে যায়, তারপর পছন্দ মত কোন জায়গায় নিয়ে "ঝিড়নী" দিয়ে তাদের নিশ্চিহ্ন করে দেয়, সে অনেকটা কিংবদন্তীর মত। অথচ এতে আয় হত খুবই কম, লুটের টাকা যদি একশ' জনের মধ্যে ভাগ হয় তো কি-ই বা থাকে। শুধু সামান্য টাকার জন্যই এত খুনো খুনী?




এক ইংরেজ ভদ্রলোকের হিসাব অনুযায়ী সে সময় বছরে গড়ে এভাবে মানুষ খুন হত চল্লিশ হাজার! আর এর বেশিরভাগই ঠগী'দের শিকার। এক-দুই নয়, তিন তিনটি শতাব্দি ধরে চলেছে এমন নিরব হত্যাযজ্ঞ।


এক টুকরো রুমাল

বেশি না, এক টুকরো কাপড় বা রুমালই হল হাতিয়ার। সেই রুমালে বিশেষভাবে গিট দিয়ে একটা ফাস বানানো হয়। এটাকে বলা হয় সিক্কা বা পেলহু।

পথ চলতে চলতে ঠগীর দল এক সময় শিকারের সন্ধান পেয়ে যায়। প্রথমে তাদের কথায় ভুলিয়ে দলে নিয়ে আসা হয়। পথিককে বলে, - "পথে কত কিছুর ভয় আছে, কখন কি হয়ে যায় ঠিক নেই। আসুন একসাথে গেলে ভয়টা কম হবে&"। এরকম নানা প্রলোভনে ভোলানো হয় তাদের। শিকার যদি টোপে ধরা দেয় তো ভালোই।

এরপর পথ চলতে থাকে, হয়তো পছন্দমত জায়গা খোজার জন্যই। তারপর একদিন দলের কারো সাথে গল্পে মশগুল হতে হয় পথিকের। গল্পের নেশায় পেয়ে বসে, কোথায় কি ঘটছে খেয়াল থাকে না তার।

আর ঠিক তখনি পিছন থেকে কেউ এসে রুমাল পরিয়ে দেয় গলায়। এক হেচকা টানে মুহুর্তেই মৃত্যু হয় পথিকের, কিছু বুঝে উঠার আগেই। এরপর হাত-পা ভেঙ্গে গাড় মটকে মাটিতে চাপা দেয়া হয়। এই হল ঠগীদের নিখুত খুনের নমুনা।




ঠগীদের জীবন-যাত্রা
একেবারে বাউন্ডুলে নয়, ঠগীদেরও সংসার আছে -- বউ, ছেলে, মেয়ে সব। অন্য আট-দশটা মানুষের সাথে তাদের কিছুমাত্র তফাত নেই, খুনী চরিত্রের ছিটেফোটাও নেই। বাড়িতেই থাকে, কাজ করে, সংসার দেখাশোনা করে।

তারপর বর্ষার পর পরই একদিন তারা নেমে পরে রাস্তায়। পথে দেখা হয় আরো অনেকের সাথে। নিজেদের চিনে নিতে কষ্ট হয় না, কারণ ওদের আছে নিজস্ব ভাষা। এমনি ভাষা, যার শব্দ ভান্ডার নিয়ে একটা প্রমাণ সাইজের ডিকশনারি হয়ে যাবে! চলতে থাকে তারা দূর-দূরান্তে। ধীরে ধীরে দল ভারী হতে থাকে। সবার ভিতর বিভিন্ন দায়িত্ব অর্পন করা থাকে।




যেতে যেতে তারা শিকারও পেয়ে যায়। একজন শিকার থেকে হয়তো তেমন কিছুই মেলে না। কিন্তু দল যত বড়ই হোক না কেন, সকলেই সমান ভাগ পায়। এইটা নিয়ে কোন রেষারেষি কখনোই হয় না।

বংশ পরম্পরায় চলে ঠগীদের এই পেশা। অনেক পিতাই তার সাত বছরের সন্তানকে নিয়ে যায় পথে। শিশুটি হয়তো কিছুই জানতে পারে না তার পিতা কি করছে, কিন্তু সেই শিশুও ডাকাতির ভাগ পেয়ে থাকে। ফেরার পথে সেই ভাগ থেকে কিনে দেয়া খেলনা বা অন্য কিছু পেয়ে সে বরং খুশিই হয়।

কখনো কখনো ঠগীদের মধ্যেই বিয়ে হয়, কখনো বা স্ত্রী জানতেই পারে না তার স্বামী একজন ঠগী। সে এক অদ্ভূত জগৎ!


পেশা? নেশা? নাকি আরো বেশি কিছু?
শুধু কি ডাকাতির জন্যই এত এত খুন? কিসের লোভে দিনের পর দিন এই হত্যাকান্ড?

এবার বিস্ময়কর তথ্যটা দিচ্ছি।

অবস্থা বিচারে এ সামান্য ডাকাতির পেশা নয়, একটা ধর্ম। ঠগীদেরও দেবতা আছে, নিজস্ব বিশ্বাস ও আচার আছে। ঠগীরা মনে করে তাদের উৎপত্তি মা ভবানীর ঘাম থেকে। কিংবদন্তী অনুসারে ভবানী আর রক্তবীজের লড়াই-এর ভিতর দিয়ে ঠগীদের জন্ম। সেই থেকে তারা মানুষ মেরে যাচ্ছে শুধু মা ভবানীর ভোগের উদ্দেশ্য। এতে নাকি তারা মানুষের উপকার করছে, কারণ তা না হলে ভবানী পুরো পৃথিবী শূণ্য করে দিত। বড় অদ্ভূত এ বিশ্বাস, যেখানে হিন্দু-মুসলমান নির্বিশেষে সবাই একত্র হয়েছে মা ভবানীর ছায়াতলে।

প্রতিবছর বর্ষার শেষেই শুরু হয় ঠগীদের ততপরতা। এসময় গোপনে কোদাল বানিয়ে সেটা মন্ত্রপূত করা হয়। এই কোদাল হল ঠগীদের আসল প্রতীক। পাঠা বলি দিয়ে ভোজ উৎসব করা হয়। তারপর তারা পথে নামে।

পথেরও আছে অনেক নিয়ম কানুন। মা ভবানী সব সময় ওদের গাইড করে। কোন পথে শেয়াল যায়, কোথায় পেচা ডাকে, কোথায় একটা কাক বা চিল উড়ে গেল, এইসব দেখেই তাদের পথচলা। আবার শিকার হাতে পেলেই "ঝিরনী" দেয় না, তাতেও মা'য়ের অনুমোদন চাই। কোন কোন সময় অশুভ সংকেতও নির্দেশ করে দেবী, না মানলেই দলের কারো মৃত্যুর আশংকা। সব মিলিয়ে এক অদ্ভূত জীবন ওদের।

ঠগী স্লীমেন




আরেক কিংবদন্তীর নাম উইলিয়াম স্লীমেন। ব্রিটিশ রাজের অধীনেই ভারতে আসে। কিন্তু শীঘ্রই তার অন্যতম আকর্ষণ হয়ে উঠে ঠগী। প্রথম প্রথম কেউ পাত্তা দেয় না তেমন, এমনকি ব্যঙ্গ করে কেউ কেউ তাকে "ঠগী স্লীমেন" বলে ডাকত।

কিন্তু হার মানেননি তিনি, অনুসন্ধান চালিয়ে গেছেন। এবং একদিন সফলও হন তিনি, দেখিয়ে দেন ঠগী কোন রুপকথা নয়, বাস্তবতা। শুধু প্রমাণ দেখিয়েই ক্ষান্ত হননি, নিজের চেষ্টায় ভারতবর্ষ থেকে নির্মূলও করেন ঠগীদের। এক সাথে চালিয়ে গেছেন আইনী আর সামাজিক লড়াই।

মোটামুটি ১৮৩০ এর দশকেই একে ঠগীদের দল ধরা পরতে শুরু করে। বেরিয়ে পরে ঠগীদের অদ্ভূত ইতিহাস। দেখা যায় এ কোন বিচ্ছিন্ন ঘটনা না, বরং সেই সুলতানী আমল থেকেই চলে আসা এক ইতিহাস। সমগ্র ভারত জুড়ে আছে তাদের বিশাল নেটওয়ার্ক, যেমন উত্তরে, তেমনি দক্ষিণে। যদিও উত্তর-দক্ষিণের ভিতর বনিবনা ছিল না তেমন।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫০
২৮টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×