somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হতাশা নয়, হাসিমুখে থাকুন! জীবন উপভোগ করুন

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সাধারণত ছোটখাটো অনেক বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়ি ! এমনকি কখনো কখনো ভেঙে পড়ি। এবং এতোটাই ভেঙে পড়ি যার কারণে এর প্রভাব পড়ে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, পাশাপাশি নিজস্ব কর্মকাণ্ডে । যার ফলাফল কখনো কখনো জীবন দিয়ে শোধ করতে হয়! জীবন না দিতে হলেও জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলতে হয় । যা অনাকাঙ্খিত এবং হৃদয় বিদারক । যদিও আমরা চাইলে এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি অনেক সহজে।

মনে রাখা উচিত, কোন সমস্যাই জীবনে দীর্ঘস্থায়ী না । সমস্যাগুলো সাময়িক । ক্ষণস্থায়ী ।
অনেক সময় দেখা যায় আমাদের নিজস্ব চালচলন থেকে অনাকাঙ্খিত সমস্যা তৈরি হয়ে থাকে । যার জন্য আমাদের লাগামহীন চালচলনই দায়ী। আমরা যদি প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা দিয়ে জীবন পরিচালনা করি তাহলে এরকম সমস্যা তৈরি হয়না ।

একটি গবেষণায় দেখা যায়, ব্যক্তির সমস্যার বেশিরভাগ সমস্যা ব্যক্তির নিজের অভ্যাসের কারণেই ঘটে ।
ক্লান্তি, অবসাদ, বেকারত্ব, অভাব, স্বভাব, একঘেয়েমী, হিংসা, অহংকার সহ এ জাতীয় অভ্যাসগুলিই ব্যক্তির সমস্যার অন্যতম প্রধান কারণ।
ব্যক্তি যতক্ষণ নিজের অভ্যাস নিজে পরিবর্তনের চেষ্টা না করবে ততদিন পর্যন্ত ব্যক্তির সমস্যা সমাধান হবেনা, বরং বাড়বে । জীবনযাপন যতদিন সুন্দর, মার্জিত, রুচিশীল, সৌহাদ্রপূর্ণ এমনকি বন্ধুত্বপূর্ণ পাশাপাশি শৃঙ্খলাবদ্ধ না হবে ততদিন সমস্যা আরো বাড়তেই থাকবে ।

অনেক ব্যক্তিই সমাধান সমস্যায় পড়ে নিজেদের অকূল সমুদ্রে নিক্ষেপ করে ধ্বংস করে ফেলে ।
তাদের মধ্যে কয়েকজনকে দেখবেন তারা রাগান্বিত হয়ে গাড়ি চালায় । মাঝে স্টিয়ারিং এ থাপ্পড় মারে আর বলতে থাকে, উহ্! জীবনটা অতিষ্ঠ হয়ে গেলো । খালি জট আর জট ।
এমন ব্যক্তিদের দেখবেন, তারা অফিসে প্রবেশ করে এবং ক্ষুব্ধ অবস্থায় অফিস ত্যাগ করে । শরীরের ব্যথাবেদনা এবং সন্তানদের অবাধ্যতার অভিযোগ এদের মুখে লেগেই থাকে ।



আমাদের মেনে নিতে হবে হবে যে, জীবনে চলার পথে আমরা এমন কিছু সমস্যার সম্মুখীন হই, যেগুলোর সমাধান নেই । তখন এসব বিষয় সহজভাবে গ্রহণ করাই সমাধান ।
- সে বলল, আসমান ভারাক্রান্ত মলিন! আমি বললাম, তুমি হাসো । আসমানের মলিনতা দূর করার জন্য তোমার হাসিই যথেষ্ট।
- সে বলল, যে ছিলো আমার প্রেমের আকাশ, সে এখন আমার জন্য ভালোবাসার নরকে পরিণত হয়েছে । আমি তাকে আমার হৃদয়ের রানী বানানোর পর, সে প্রতারণা করেছে। তারপরও আমি কিভাবে হাসবো?
- আমি বললাম, তারপরও হাসো । এবং খুশী হও একারণে, যে সে শুধু তোমার অঙ্গীকার ভঙ্গ করে চলে গেছে কিন্তু তোমার জীবনকে কঠিন বিপদে ফেলে যায়নি । যে প্রতারক সে অনেক কিছুই করতেই পারে । সেক্ষেত্রে তুমি খুশি হও।
- সে বলল, চারিদিকে দুশমন আর হিংসুটে থাকার পরেও আমি কিভাবে হাসতে পারি?
- বললাম, তবুও হাসো। কারণ তুমি তাদের চেয়ে মহান আর বড় হওয়ার জন্যই তারা তোমাকে তাদের তিরস্কারের লক্ষ্য বস্তু বানিয়েছে । সুতরাং হাসো। দেখো, ঘন আঁধারের ভাঁজে ভাঁজে তারকারাজি হাসে । এজন্যই আমরা তারকাদের ভালোবাসি ।

হ্যাঁ, জীবনকে উপভোগ করুন।
ছুঁড়ে ফেলে দিন সমস্যা- চিন্তা, হিংসা আর অহংকার । হাসুন প্রাণ খুলে । মনে রাখবেন, চিন্তার ফলে সমস্যা দূর হয়না, বরং বাড়ে । ক্ষতি হয় স্বাস্থ্য, সম্মান এবং মনোবলের ।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×