somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকারের তালিকা : মহান মুক্তিযুদ্ধ নিয়ে ভণ্ডামি কেন?

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজাকারের তালিকা নিয়ে জাতীয় পত্রিকার রিপোর্ট : দেখুন,
১. Click This Link
২. Click This Link
৩. Click This Link
৪. Click This Link
৫. Click This Link
৬. Click This Link



মুক্তিযুদ্ধ একটা স্পর্শকাতর জায়গা। একবার হাত ফস্কালেই কপালে দুর্দশা নিশ্চিত। মুক্তিযুদ্ধে নিজের মতামত আর আবেগের কোন স্থান নেই জানি। কিন্তু অতিরিক্ত ভণ্ডামি দেখলে গা জ্বলে যায়। মুক্তিযুদ্ধ মহান, মুক্তিযুদ্ধ অহংকারের বিষয়। সকল দল, মত, ধর্ম, গোষ্ঠীর জন্যই মুক্তিযুদ্ধ মহান। কিন্তু না, মুক্তিযুদ্ধ শেষ হওয়ার অর্ধশত বৎসর পার হওয়ার পরেও ইতিহাস তৈরি হচ্ছে।

পৃথিবীর যে কোন দেশ নিজ দেশের উন্নয়নের প্রতি মনোযোগ না দিয়ে পঞ্চাশ বছর আগের একটা বিষয় নিয়ে পড়ে থাকলে কোন জাতিই নিজেকে উন্নত করতে পারবে না। বেকারত্ব, দারিদ্র্যতা, অশিক্ষা, কুসংস্কার, হিংসা, অপরাজনীতি, দুর্নীতি, সন্ত্রাসী, গুম, খুন, ধর্ষণ, জবরদখল সে দেশের অভ্যাসে পরিণত হবে। এসব একটা রাষ্ট্রের পিছিয়ে পড়ার অন্যতম কারণ, এসব ব্যাপক হারে বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক। পাশাপাশি রাষ্ট্রের নিরাপত্তারক্ষীও অপরাজনীতির কবলে পড়ে দেশের রাজনীতিতে আকৃষ্ট হয়ে বিরোধীমতের গলা চেপে ধরতে হাত বাড়িয়ে দেয়। গণতন্ত্রকে ভূমিসাৎ করার আগ পর্যন্ত তারা থামে না।

পৃথিবীর অনেক দেশ আছে, হাজার বছর ব্যাপী যুদ্ধের পরেও তারা অতীতকে অতীতের যায়গায় রেখে এখন বিশ্বশাসন করছে। আর বাংলাদেশ?
মাত্র নয়মাসের যুদ্ধের ঢেকুর পঞ্চাশ বছরেও ভুলতে পারেনি। মুক্তিযুদ্ধকালীন নৃশংসতা অস্বীকার করছিনা আমি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের, যারা দেশের স্বার্থে (ব্যক্তিস্বার্থ কিংবা দলের স্বার্থে নয়) নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা।
কিন্তু তারা কি ভাবছে এখন? তাদের ত্যাগের বিনিময়ে পাওয়া রাষ্ট্রে আমরা নিজেদেরকে অতিরিক্ত চেতনাবাদী আর দেশপ্রেমিক বানাতে গিয়ে রাষ্ট্রদ্রোহের শামিল এমন অপরাধ করে নিজের দেশের বারোটা বাজিয়ে দিচ্ছি। ক্ষমা করো বীর শহীদেরা, পারিনি সোনার বাংলা উপহার দিতে।

৭১ যা হয়েছে তা অতীত, এসব কি ইতিহাসের জায়গায় রাখা যায় না? শ্রদ্ধার সাথে স্মরণ করা যায়না? অতিরিক্ত শ্রদ্ধা দেখাতে গিয়ে এসব নিয়ে রাজনীতি কেন করতে হবে?
দেখা যায়, বিএনপি তাদের মত মুক্তিযুদ্ধের ইতিহাস তৈরি করে। আওয়ামীলীগ আওয়ামীলীগের মত ইতিহাস তৈরি করে। যখন যে দলের সরকার ক্ষমতায় থাকে তখন সরকারদলের সবাই মুক্তিযোদ্ধা আর বিরোধীদলের মুক্তিযোদ্ধাও তখন রাজাকার হয়ে যায়। এসব ভণ্ডামি কেন? বঙ্গবন্ধু কি যুদ্ধাপরাধী আর রাজাকারদের সাধারণ ক্ষমা ঘোষণা করেননি?

এখন আবার রাজাকারের লিষ্ট বানাতে গিয়ে আওয়ামীলীগ নিজেদেরকে হাস্যকর একটা দলে রূপান্তর করেছে। মুক্তিযোদ্ধাকেও তারা রাজাকার বানিয়ে লিষ্ট প্রকাশ করেছে। জানি এটা ইতিহাসের একটা অংশ। কিন্তু তাই বলে স্বচ্ছতা থাকবে না? এরকম একটা স্পর্শকাতর বিষয় চূড়ান্তভাবে প্রকাশের আগে হাজারবার যাচাইয়ের প্রয়োজন ছিলো। একজন মানুষকে নিয়ে ভুল কিছু প্রকাশ করলে তার জন্য এটা হবে লজ্জার। এমনকি লজ্জায় সে আত্মহননের পথও বেছে নিতে পারে। তখন এর দায় কে নিবে?

কিন্তু রাজাকারের লিষ্টে যখন ভুল করে ফেলেছে বা দুর্নীতি করে ফেলেছে সাথে সাথে অস্বীকার করে বসেছে। ( Click This Link ) এসব কি ঠিক হলো?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×